ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু: প্রধানমন্ত্রী ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায়

কামালকে দিয়েই প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে: প্রেস সচিব শফিকুল আলম

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে

কামালকে দিয়েই প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে: প্রেস সচিব শফিকুল আলম

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই দণ্ডিতদের প্রত্যর্পণ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার (২৮ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন।

ঢাকার কসাইহিসেবে পরিচিত কামাল খুব শিগগিরই আইনের মুখোমুখি হবেন বলেও উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে শফিকুল আলম জানান, জুলাই মাসের গণহত্যা মামলায় দণ্ডিত হওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে বাংলাদেশের অনুরোধ বর্তমানে খতিয়ে দেখছে ভারত। তবে তার আগেই বাংলাদেশের বিচার ব্যবস্থায় ফেরত আনা হবে কামালকে, যিনি মানবাধিকার লঙ্ঘন, গুম গণহত্যার অভিযোগে আন্তর্জাতিকভাবে সমালোচিত।

প্রেস সচিব আরও লেখেন, তিনি বিশ্বাস করেন আওয়ামী লীগ সরকারের সময়কার মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ক্রমেই আরও স্পষ্ট হয়ে উঠছে এবং বিশেষ করে গুমখুনসহ গুরুতর অপরাধে কামালের ভূমিকা আন্তর্জাতিক গণমাধ্যমে আরও বেশি নজর কাড়বে।

তার মতে, জুলাইয়ের গণহত্যা এবং গত ১৬ বছরের শাসনামলে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে জাতি হিসেবে ঐক্যবদ্ধ মনোযোগী থাকলে অপরাধীদের পক্ষে দায় এড়িয়ে যাওয়া আরও কঠিন হয়ে পড়বে। তিনি মন্তব্য করেন, কামাল বা অন্যান্য আওয়ামী লীগ নেতা যত অর্থই ব্যয় করুক, এই অপরাধ থেকে চিরদিন পালানো সম্ভব নয়।

স্ট্যাটাসের শেষাংশে শফিকুল আলম ইঙ্গিত দেন, প্রত্যর্পণ প্রক্রিয়া কামালকে দিয়েই শুরু হবে এবং পরবর্তীতে একে একে অন্য দণ্ডিতদেরও দেশে ফিরিয়ে আনা হবে। তিনি আশা প্রকাশ করেন, ন্যায়বিচারের স্বার্থে প্রক্রিয়া আন্তর্জাতিক মহলেও সমর্থন পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কামালকে দিয়েই প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে: প্রেস সচিব শফিকুল আলম

আপডেট সময় : ০১:০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫