ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

কানাডায় আরও এক যুগ শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশের পোশাকখাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ২৬৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০৩৪ পর্যন্ত কানাডায় শুল্কমুক্ত পোশাক রপ্তানির সুবিধা পাবে বাংলাদেশ

 

ভয়েস ডিজিটাল ডেস্ক

২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হবার পথে বাংলাদেশ। তারপরও ২০৩৪ পর্যন্ত কানাডায় শুল্কমুক্ত পোশাক রপ্তানির সুবিধা পাবে বাংলাদেশ।

কানাডা সরকার উন্নয়নশীল দেশগুলোকে জিপিটি স্কিমের আওতায় শুল্কমুক্ত বাজারসুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ স্কিমের আওতায় তৈরি পোশাক উৎপাদনের নিয়ম শিথিলসহ অন্য পণ্যেও শুল্কমুক্ত প্রবেশাধিকার দেবে কানাডা। শিল্পের শ্রম ও পরিবেশগত কমপ্লায়েন্সের ওপর ভিত্তি করে কানাডার বাজার প্রবেশাধিকার সুবিধাগুলোকে সম্প্রসারিত করার প্রস্তাবও রাখা হয়েছে।

২০০৩ সাল থেকে লিস্ট-ডেভেলপমেন্ট কান্ট্রি ট্যারিফ (এলডিসিটি) স্কিমের আওতায় কানাডায় শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা পাচ্ছে বাংলাদেশ। এলডিসিটি স্কিম জিপিটির আওতায় পড়ে যা প্রতি ১০ বছর পর নবায়ন করা হচ্ছে। জেনারেল প্রেফারেনশিয়াল ট্যারিফ (জিপিটি) স্কিমটির বর্তমান সংস্করণের মেয়াদ ২০২৪ সালে শেষ হবে।

তৈরি পোশাক শিল্প মালিক ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএর এক পরিচালক জানান, কানাডা বাংলাদেশের তৈরি পোশাকের একটি বড় বাজার। গত ৮ জুন কানাডা সরকার একটি ফাইন্যান্স বিল পাশ করেছে। সে বিলে জিপিটি স্কিমের মেয়াদ ২০৩৪ সালের শেষ পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে।

এতে বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের জন্য সুখবর দিল দেশটি। এ সুযোগ কাজে লাগিয়ে দেশটিতে আরও রপ্তানি বাড়ানোর সুযোগ সৃষ্টি হলো বাংলাদেশি শিল্প মালিকদের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :