ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

এস কে সুরের বাসায় অভিযানে ১৬ লাখ টাকা ও ৪ কোটি টাকার সঞ্চয়পত্র উদ্ধার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ২৭৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে সুর) সুর চৌধুরীর ঢাকার বাসায় অভিযান চালিয়ে নগদ টাকা এবং সঞ্চয়পত্র ও বিমার কাগজ উদ্ধার করেন দুদকের কর্মকর্তারা ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে সুর) সুর চৌধুরীর ঢাকার বাসায় অভিযান চালিয়ে নগদ টাকা এবং সঞ্চয়পত্র ও বিমার কাগজ উদ্ধার করেন দুদকের কর্মকর্তারা ছবি: সংগৃহীত

দুর্নীতির মামলায় গ্রেপ্তার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর তথা সিতাংশু কুমার সুর। কেন্দ্রীয় ব্যাকের এক সময়ের প্রভাশালী এই নেতা দুর্নীতির দায়ে এখন কারাগারে।

সুর বাবুর বাসায় রবিবার তার ধানমন্ডির বাসায় দুর্নীতি দমন কমিশন )দুদক) অভিযান চালিয়ে ১৬ লাখ ২৫ হাজার টাকা উদ্ধার করে দুদক টিম। এ সময় সঞ্চয়পত্র ও বিমার প্রায় চার কোটি টাকার কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। সায়েমুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, তার তিনটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। তিনি যেখানে বসবাস করতেন, সেখানে অভিযান চালানো হয়েছে।

নগদ টাকা, সঞ্চয়পত্র ও বিমার কাগজপত্র এবং বিপুলসংখ্যক ব্যাংক হিসাবের চেক পাওয়া গেছে।

এর আগে ১৪ জানুয়ারি এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গত ২৩ ডিসেম্বর করা মামলায় গ্রেপ্তার দেখানোর পর এস কে সুরকে আদালতে হাজির করা হয়।

আলোচিত পি কে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় ২০২২ সালে এস কে সুর চৌধুরীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। একই বছরের মার্চে তাকে দুদকে তলব করা হয়। এস কে সুর চৌধুরী ২০১৮ সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য