ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

এবার পাতানো নির্বাচন হবে না: কড়া বার্তা প্রধান নির্বাচন কমিশনের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬ ৩৪৫ বার পড়া হয়েছে

এবার পাতানো নির্বাচন হবে না: কড়া বার্তা প্রধান নির্বাচন কমিশনের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এবার বাংলাদেশে আগের মতো কোনো ‘পাতানো’ নির্বাচন হবে না বলে কড়া বার্তা দিলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, নির্বাচন কমিশন ন্যায়বিচারে বিশ্বাসী এবং কমিশনের কাছ থেকে সবাই ইনসাফ পাবে।

বৃহস্পতিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, যেসব প্রার্থী মনোনয়নের বৈধতা কিংবা বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন, সেসব আবেদন আইনি ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। এ ক্ষেত্রে কোনো পক্ষপাত বা রাজনৈতিক প্রভাবের সুযোগ থাকবে না। আমরা স্বচ্ছতায় বিশ্বাসী,—বলেন তিনি।

নির্বাচন কমিশন সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বদ্ধপরিকর উল্লেখ করে সিইসি জানান, আসন্ন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। কেউ যেন অন্যায় সুবিধা না পায় এবং কেউ যেন বৈষম্যের শিকার না হয়—সে বিষয়ে কমিশন সতর্ক রয়েছে।

আপিল শুনানির প্রক্রিয়া নিয়েও আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, এই প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে।

সিইসি আরও বলেন, নির্বাচন কমিশনের লক্ষ্য হলো একটি নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়া। এ লক্ষ্যে কমিশন আইন ও বিধি মেনে দায়িত্ব পালন করবে এবং কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এবার পাতানো নির্বাচন হবে না: কড়া বার্তা প্রধান নির্বাচন কমিশনের

আপডেট সময় : ০১:৩২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬