ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ

এই সপ্তাহেই নির্বাচনি তফসিল, ভোটের সময় বাড়ছে এক ঘণ্টা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৪:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে

এই সপ্তাহেই নির্বাচনি তফসিল, ভোটের সময় বাড়ছে এক ঘণ্টা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়াতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এবার ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায় এবং চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত। রোববার নির্বাচন কমিশনের পর্যালোচনা বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য জানান।

তিনি বলেন, পূর্ববর্তী জাতীয় নির্বাচনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হতো। এবার ভোটার উপস্থিতি বাড়ানো ও ভোট পরিচালনায় সুবিধা নিশ্চিত করতে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন কমিশন সচিব জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনারসহ পুরো কমিশন। এছাড়া সোমবার বিটিভিকে চিঠি পাঠানো হবে তফসিল ঘোষণার অনুষ্ঠান রেকর্ড করার জন্য।

ইসির সংশ্লিষ্টরা মনে করছেন, সময় বাড়ানোর ফলে সকাল-সন্ধ্যার ব্যস্ততা এড়িয়ে ভোটাররা আরও স্বাচ্ছন্দ্যে কেন্দ্রগুলোতে যেতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

এই সপ্তাহেই নির্বাচনি তফসিল, ভোটের সময় বাড়ছে এক ঘণ্টা

আপডেট সময় : ০৪:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫