ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ মাস সমুদ্রে, ভেঙে পড়ছে মার্কিন নৌসেনাদের মনোবল প্রান্তিক মানুষের দুয়ারে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ঢাকার যানজট-কর্মঘণ্টা নষ্টের উৎস ব্যাটারি রিকশার চলাচলে শৃঙ্খলা আনতে উদ্যোগ ডিএসসিসির আগামী সপ্তাহেই দিল্লি যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান  প্রস্তুতি দুই দেশেই স্কুল ফিডিংয়ে শতভাগ শিক্ষার্থী অন্তর্ভুক্তি চায় শিক্ষক-অবিভাবকরা সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু ভিক্ষার ঝুলিতে ৪৬ হাজার ৬০০ ডলার সহানুভূতির আড়ালে প্রতারণার ভয়াবহ চিত্র বঙ্গভবনের পথে মির্জা ফখরুল বাকি শুধু সাংবিধানিক আনুষ্ঠানিকতা সীতাকুণ্ডের শিপইয়ার্ডে পাঁচ বছরে ৩৪ প্রাণহানি  অবসরে  ৪৯ পুলিশ পরিদর্শক 

উদয়ন এক্সপ্রেসে তরুণীকে ধর্ষণ, খাবার সরবরাহ প্রতিষ্ঠানের তিন কর্মী গ্রেপ্তার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪ ২৬৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট-চট্টগ্রামগামী রুটে চলাচলকারী উদয়ন এক্সপ্রেসে ১৯ বছরের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ট্রেনের খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। একই ঘটনায় ট্রেনের পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার ভোর সাড়ে চারটা নাগাদ ঘটনা। চলন্ত ট্রেনটি এ সময় লাকসাম এলাকা পার হচ্ছিল। ভোরে এই ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয় সন্ধ্যার পর। উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে মঙ্গলবার রাত ১০টায় চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসে। চট্টগ্রাম পৌঁছে সকাল আটটায়।

রেল পুলিশের তথ্য অনুযায়ী, তরুণী উদয়ন এক্সপ্রেসে করে চট্টগ্রামে আসছিলেন। তিনি ভৈরব থেকে উঠে খাবার বগিতে অবস্থান করছিলেন। এ সময় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের কয়েকজন কর্মী তরুণীকে প্রথমে উত্ত্যক্ত এবং পরে ধর্ষণ করেন বলে অভিযোগ। তরুণী আত্মীয়দের সঙ্গে ভৈরবে থাকেন। তার বাড়ি বান্দরবানে। তিনি বাড়ি যাওয়ার জন্যই চট্টগ্রামে আসছিলেন।

এই ঘটনায় গ্রেপ্তার করা খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তিন কর্মী হচ্ছে, মো. জামাল (২৭), মো. শরীফ (২৮) ও মো. রাশেদ (২৭)।

জানতে চাইলে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল ইসলাম বুধবার রাত আটটার দিকে বলেন, উদয়ন এক্সপ্রেসের খাবারের বগিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের চেয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তরুণী পুলিশের হেফাজতে আছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে। বুধবার সন্ধ্যায় বলেন, ট্রেনে ধর্ষণের ঘটনায় কেউ তাদের কাছে অভিযোগ করেননি। সন্ধ্যায় বিষয়টি জানতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উদয়ন এক্সপ্রেসে তরুণীকে ধর্ষণ, খাবার সরবরাহ প্রতিষ্ঠানের তিন কর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪