ঢাকা ১২:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় প্রস্তুত জাতীয় ঈদগাহ, থাকছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ২৪৫ বার পড়া হয়েছে

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় প্রস্তুত জাতীয় ঈদগাহ, থাকছেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীর জাতীয় ঈদগাহ এখন পুরোপুরি প্রস্তুত। ধর্মীয় ভাবগাম্ভীর্য, নিরাপত্তা ও মুসল্লিদের সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নেওয়া হয়েছে ব্যাপক আয়োজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে দেশের প্রধান ঈদ জামাত, যেখানে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা।

বুধবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, এবার ঈদ জামাতকে ঘিরে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এসময় উপস্থিত ছিলেন মো. আবদুস সালাম।

জাতীয় ঈদগাহে এবার ১২১টি কাতারে প্রায় ৩৫ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। নারী মুসল্লিদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশপথ, ওযুখানা ও নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা।

এছাড়া পুরো প্যান্ডেলে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পর্যাপ্ত ফ্যান, বিশুদ্ধ পানি, ভ্রাম্যমাণ টয়লেট এবং প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থাও রাখা হয়েছে।

নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। জাতীয় ঈদগাহ ও আশপাশের এলাকায় থাকবে কঠোর নজরদারি, যাতে মুসল্লিরা নির্বিঘ্নে ঈদের জামাতে অংশ নিতে পারেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএসসিসি প্রশাসক বুয়েট সংলগ্ন পলাশী অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্রের (এসটিএস) সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।

সেখানে লালবাগ কেল্লা ও আহসান মঞ্জিলের নান্দনিক গ্রাফিতি আঁকা হয়েছে, যা এলাকাটিকে নতুন সৌন্দর্যে সাজিয়েছে। প্রতিমন্ত্রী এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :