ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতির তিন অপরাধে ভাষণ বর্জন: জামায়াত আমির ডা. শফিকুর রহমান খুলনা-মোংলা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৩ মানুষই ছিল অ্যালার্ম ঘড়ি: ব্রিটেন-আয়ারল্যান্ডের এক বিস্মৃত পেশার গল্প ফ্যাসিবাদী আমলে পুলিশকে দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করা হয় সংসদে রাষ্ট্রপতি সংসদের প্রথম অধিবেশনে উপস্থিত ছিলেন সিইসি, ড. ইউনূস ও বিদেশি রাষ্ট্রদূতরা পাটপণ্যের ব্যবহার বাড়াতে উদ্যোগী সরকার: কৃষক-উদ্যোক্তা উৎসাহিত হবে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী নন্দনে নিউজ কলকাতার ত্রৈমাসিক সাহিত্য অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা বাংলাদেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু : স্বনির্ভর দেশ গড়ার ডাক প্রধানমন্ত্রীর জাতীয় সংসদের নতুন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হলেন যিনি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হলেন যিনি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হেলিকপ্টার বিধস্তে নিহত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের স্থলাভিষিক্ত করা হয়েছে আলী বাঘেরি কানি। ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া আলী বাঘেরি কানি দেশটির পারমানবিক ইস্যুতে অন্যতম মধ্যস্থতাকারী।সোমবার (২০ মে) তাকে ইরানের মন্ত্রিসভা নিয়োগ দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া।

আলী বাগেরি কানি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ানের মন্ত্রণালয়ে উপ-পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে ২০০৭ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি ছিলেন তিনি।

গত শনিবার (১৮ মে) কয়েকজন সহযোগীসহ প্রতিবেশী আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। সেখানে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে একটি অনুষ্ঠান শেষে ফিরে আসার পথে রোববার (১৯ মে) বিকেলে পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের পাশাপাশি হেলিকপ্টারটিতে ইরানের আরও বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও ছিলেন।

বিধ্বস্ত হওয়ার কয়েক ঘণ্টা পর সোমবার (২০ মে) ভোরে হেলিকপ্টারটির সন্ধান পায় রেড ক্রিসেন্ট সোসাইটি। দুর্গম পাহাড়ি অঞ্চলে পুরোপুরি বিধ্বস্ত অবস্থায় দেখতে পায় উদ্ধারকারী দল। সোমবার (২০ মে) টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পীর হোসেইন কোলিভান্দ বলেন, দীর্ঘ কয়েক ঘণ্টার অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে। মৃতদেহগুলো এখন পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হলেন যিনি

আপডেট সময় : ১০:৫১:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪