ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

ইতা‌লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত র‌কিবুল হক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে

ইতা‌লিতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত র‌কিবুল হক

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

 

ইতালিতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এ টি এম রকিবুল হক। তিনি দেশটিতে বর্তমান রাষ্ট্রদূত মো. ম‌নিরুল ইসলামের স্থলা‌ভি‌ষিক্ত হবেন।রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানানো হ‌য়ে‌ছে।

রকিবুল হক বিসিএস (পররাষ্ট্র) ২০তম ব্যাচের একজন কূটনীতিক। তিনি ২০০১ সালে বাংলাদেশ ফরেন সার্ভিসে যোগ দেন। ২০২১ সালের আগস্ট থেকে তিনি দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক হিসেবে মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন।

এর আগে, রকিবুল হক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ডেপুটি হাইকমিশনার ছিলেন।বর্ণাঢ্য কূটনৈতিক কর্মজীবনে রকিবুল হক ইসলামাবাদ, হেগ এবং নিউইয়র্কে (জাতিসংঘের স্থায়ী মিশন) বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

রকিবুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। এছাড়াও তিনি দেশে এবং বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্স গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য