ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

আর্থিক স্বচ্ছতার মানদণ্ড পূরণে পিছিয়ে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩ ২৮০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

আর্থিক স্বচ্ছতার ন্যূনতম মানদণ্ড পূরণ করতে সক্ষম হয়নি বাংলাদেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশমন্ত্রক মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরে বলেছে, ১৪০ দেশের সরকারের মধ্যে ৭২টি আর্থিক স্বচ্ছতার ন্যূনতম শর্ত পূরণ করেছে। বাংলাদেশ, আফগানিস্তান, আলবেনিয়াসহ মোট ৬৯টি দেশ ন্যূনতম শর্ত পূরণ করতে পারেনি।

তবে চলতি বছরই প্রথম বাংলাদেশ আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী আর্থিক স্বচ্ছতার দিক থেকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। সরকার এ সময়ে নির্বাহী বাজেট প্রস্তাব এবং বিস্তৃত বাজেট প্রণয়ন করেছে। এ ছাড়া জনগণের কাছে যাতে সহজে বাজেট পৌঁছে দেয়া যায়, সেই ব্যবস্থাও করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, শর্ত পূরণে ২৫টি দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

যেসব দেশ মার্কিন আর্থিক সহায়তা গ্রহণ করে থাকে, সেসব দেশগুলোর আর্থিক স্বচ্ছতার প্রতিবেদন প্রকাশ করে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২২ সালের সেপ্টেম্বরে ১৪১টি দেশের আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে দেশটি। দেশগুলো ন্যূনতম মানদণ্ড রাখতে পারেনি তাদের বিষয়ে এবং যে দেশগুলো মানদণ্ডে পৌঁছাতে অগ্রগতি করেছে তাদের বিষয়েও বলা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য