ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ১৪৮ বার পড়া হয়েছে

আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাবান মাসের চাঁদ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দেখা যায়নি। ফলে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে এবং শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত, অর্থাৎ আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে।

সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত জানানো হয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন সভায় সভাপতিত্ব করেন।

সভায় জানানো হয়, দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান ও বিভাগীয় কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী দেশের কোথাও শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। ফলে মঙ্গলবার (২০ জানুয়ারি) পবিত্র রজব মাস ৩০ দিন পূর্ণ হবে এবং বুধবার থেকে শুরু হবে শাবান মাস।

শবে বরাত মুসলিম উম্মাহর জন্য এক অত্যন্ত ফজিলতপূর্ণ ও বরকতময় রজনী। এই রাতকে ‘লাইলাতুল বরাত’ বলা হয়। ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে আল্লাহ তায়ালার সন্তুষ্টি ও ক্ষমা লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও দোয়া-মোনাজাতে মশগুল থাকেন।

শাবান মাস শেষে শুরু হবে পবিত্র রমজান মাস, যা মুসলমানদের জন্য সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের এক বিশেষ সময়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী ৩ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত

আপডেট সময় : ০৮:০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬