ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারের অংশ হওয়া ন্যায্য নয়, ডা. শফিকুর রহমান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৪০ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারের অংশ হওয়া ন্যায্য নয়, ডা. শফিকুর রহমান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের কেউ এই সরকারের অংশ হওয়া ন্যায্য নয়। তিনি বলেন,  সরকার যদি দেশ ও জনগণের স্বার্থে কাজ করে, তবে আমাদের সহযোগিতা পাবে। তবে জনস্বার্থের বিরুদ্ধে গেলে আমরা প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলব।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি আরও উল্লেখ করেন, “আমরা জুলাই শহীদদের যথাযথ শ্রদ্ধা জানাতে পারিনি এবং সরকারি দলের অংশ হতে পারিনি। নির্বাচনের ফলাফলের সঙ্গে উৎসবের মিলন দেশের মানুষের জন্য পুরোপুরি সন্তোষজনক হয়নি। গভীর রাতে শপথের চিঠি দেওয়া অস্বস্তিকর।”

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায়কে আমরা সম্মান করেছি। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জনআকাঙ্ক্ষার বিরোধী। যদি বিএনপি জনআকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল হয়, তবে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়া উচিত। জুলাইকে অসম্মান করে সংসদ গৌরবের আসনে বসা যায় না।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র যেন প্রাতিষ্ঠানিক রূপ পাক, প্রত্যেক নাগরিক যেন নিরাপত্তা পায় এবং কর্মসংস্থান সৃষ্টি হয়, এটাই আমাদের চাওয়া। নির্বাচনের রাত থেকে বিভিন্ন এলাকায় আমাদের ভোটের কারণে নারী-পুরুষের ওপর হামলা চলছে; এটি বন্ধ হওয়া উচিত। সরকারের ইতিবাচক ভূমিকা থাকলে আমরা সহযোগিতা করব।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :