ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

৬০টি অবৈধ্য স্থাপনা গুড়িয়ে প্রায় ১০ বিঘা ভূমি উদ্ধার ডিএনসিসির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪ ২৬৫ বার পড়া হয়েছে

৬০টি অবৈধ্য স্থাপনা গুড়িয়ে প্রায় ১০ বিঘা ভূমি উদ্ধার ডিএনসিসির

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নিজস্ব জমি, খাল ও রাস্তা দখল করে গড়ে তোলা ৬০টির বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় ১০ বিঘা নিজস্ব সম্পত্তি উদ্ধার করেছে ডিএনসিসি। ডিএনসিসির মেয়র মোঃ আতিকুল ইসলামের নির্দেশে এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

বৃহস্পতিবার (২৭ জুন, ২০২৪) রাজধানীর মোহাম্মদপুরে সাত মসজিদ হাউজিং ও নবীনগর হাউজিং এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ও ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুব হাসান।এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মাদ মাহে আলম উপস্থিত ছিলেন।

আগামী তিনদিন ব্যাপী এই উচ্ছেদ কার্যক্রম চলবে। ইতিমধ্যে, খালের যে অংশ ভরাট করা হয়েছিল সেটি খনন প্রক্রিয়া শুরু করেছে ডিএনসিসি।
উচ্ছেদ করা স্থাপনা সমূহের মধ্যে রয়েছে দোকান-পাট, রেস্টুরেন্ট, কাঠের মিল, রাজনৈতিক দলের অফিস ও একটি গবাদি পশুর বাণিজ্যিক ফার্মের স্থাপনা। উচ্ছেদ শেষে উন্মুক্ত নিলামে আটককৃত মালামাল ৬৭ হাজার ৫শ টাকায় বিক্রি করে ভ্রম্যমান আদালত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

৬০টি অবৈধ্য স্থাপনা গুড়িয়ে প্রায় ১০ বিঘা ভূমি উদ্ধার ডিএনসিসির

আপডেট সময় : ০৭:৩৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪