ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিআরইউ নির্বাচন আপ্যায়নে নতুনত্ব ও খাবারের মানোন্নয়ন, একই পদে আবারও প্রার্থী আমিনুল হক ভূইয়া ‘ব্যর্থ’ ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্প প্রশাসনের জবাবদিহি চান মার্কিন সিনেটর নিউইয়র্ক টাইমস শেখ হাসিনার সমর্থকদের কর্মকাণ্ড ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ গঙ্গা চুক্তির মেয়াদ শেষ ডিসেম্বরে, ন্যায্য পানির নিশ্চয়তায় গ্যারান্টি ক্লজ চায় বাংলাদেশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা প্রধানমন্ত্রী  মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব, কল্যাণে সহযোগিতা অব্যাহত থাকবে ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্মদিনে ৫০ নারীর হাতে সেলাই মেশিন

হেফাজতকে প্রতিরোধে কার্যকর আইন রয়েছে: আইনমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১ ৩৩১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক 

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, হেফাজতকে প্রতিরোধে কার্যকর আইন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

শনিবার রাজধানীর আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, হেফাজতকে প্রতিরোধ করার জন্য কার্যকর আইন আছে। আরেকটা কথা স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি দেশে অরাজকতা, জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করেন, এই সরকার তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে।

আমাদেরকে, জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সেবা করার দায়িত্ব দিয়েছেন জনগণ। সেখানে যদি কেউ ব্যাঘাত ঘটনোর চেষ্টা করে অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

করোনার টিকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখিনি। আমি মনে করি দ্বিতীয় ডোজের টিকা নিলে এই রোগের তীব্রতা কমে যাবে। সবাইকে এই টিকা দেওয়ার সক্ষমতা সরকারের রয়েছে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, করোনাভাইরাস সারাবিশ্বে ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে। দ্বিতীয় ডোজ নিলে আমি মনে করি অন্ততপক্ষে আক্রান্তটা কমে যাবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হেফাজতকে প্রতিরোধে কার্যকর আইন রয়েছে: আইনমন্ত্রী

আপডেট সময় : ০৩:৪৮:১৩ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১

ভয়েস ডিজিটাল ডেস্ক 

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, হেফাজতকে প্রতিরোধে কার্যকর আইন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি