ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

সমুদ্রে ভাসমান রোহিঙ্গাদের নিয়ে ভুল প্রতিবেদন করেছে বিবিসি: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ৩৫২ বার পড়া হয়েছে

??????????

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফাইল ছবি। ছবি: সংগৃহীত

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের সমুদ্রসীমায় ভাসমান অবস্থায় একদল রোহিঙ্গা অবস্থান করছে এবং তাদেরকে উদ্ধারের জন্য জাতিসংঘ আহ্বান জানিয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি বিবিসির এমন প্রতিবেদনের তথ্যগত ভুলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই তথ্য সঠিক নয়, ভুল। ভাসমান রোহিঙ্গারা বাংলাদেশ থেকে অনেক দূরে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, জাহাজটি বর্তমানে যে অবস্থানে রয়েছে, সেটি বাংলাদেশ থেকে এক হাজার ৭০০ কিলোমিটার, মিয়ানমার থেকে ৪৯২ কিলোমিটার, থাইল্যান্ড থেকে ৩৬৩ কিলোমিটার, ইন্দোনেশিয়া থেকে ২৮১ কিলোমিটার ও ভারতের থেকে ১৪৭ কিলোমিটার দূরে। এটি পরিষ্কার যে, জাহাজটির অবস্থান বাংলাদেশ থেকে অনেক দূরে এবং অন্যান্য দেশগুলো জাহাজটির অনেক কাছে।

বাংলাদেশের সমুদ্র সীমা

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জাতিসংঘের সংবাদ বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে বলা ছিল যে, জাহাজে রোহিঙ্গারা আছে সেটি আন্দামান সমুদ্রে। ওই সমুদ্র বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে, মিয়ানমারের দক্ষিণে, থাইল্যান্ডের পশ্চিমে এবং ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের পূর্বে অবস্থিত।

বিবিসির প্রতিবেদনে উল্লেখিত ম্যাপ

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যে দেশের সমুদ্রসীমায় এ ধরনের জাহাজ ভাসমানভাবে অবস্থান করবে, সেটি উদ্ধার করার দায়িত্ব ওই দেশের। ওই দেশগুলোর উচিত তাদের যে আন্তর্জাতিক দায়বদ্ধতা আছে, সেটি যেন তারা পূরণ করে। বাংলাদেশ তার আন্তর্জাতিক দায়দ্ধতার প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সমুদ্রে ভাসমান রোহিঙ্গাদের নিয়ে ভুল প্রতিবেদন করেছে বিবিসি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আপডেট সময় : ০৭:৫৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১