ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জনে ব্যর্থ যুক্তরাষ্ট্র: তেহরানের কড়া মন্তব্য ২১ ঘণ্টার আলোচনায়ও সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র ও ইরান: জেডি ভ্যান্স ভোলা সেতু: খুলে যাবে দক্ষিণ জনপথের অর্থনীতির নতুন দুয়ার আমদানি বৃদ্ধি ও পণ্য রপ্তানি বাণিজ্যঘাটতি বেড়ে প্রায় ১৭ বিলিয়ন ডলার লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবে না ইরান চারুকলায় বৈশাখী শোভাযাত্রার প্রস্তুতি: দুয়ারে কড়া নাড়ছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ পাহাড়ে বৈসুর প্রস্তুতি: গরাইয়া নাচে মাতোয়ারা ত্রিপুরাপাড়া ইরানের আঘাতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো কার্যত অকার্যকর শর্ত মেনে : হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন ১৫ জাহাজ যেতে পারবে: ইরান জ্বালানিতে স্বস্তি: ১৫ এপ্রিল এলএনজি-এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়বে আরও ৫ জাহাজ

শিশিরভেজা প্রভাতে শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৫:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে

শিশিরভেজা প্রভাতে শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পূর্ব দিগন্তে সূর্য ওঠার অপেক্ষা। পিচঢালা সড়কের ওপর জমে থাকা শিশির আর কুয়াশার আবরণ ভেদ করে নতুন দিনের আগমনের আভাস।

শ্রদ্ধা, আবেগ আর ভালোবাসায় বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধ হয়ে ওঠে মানুষের মিলনমেলা।

ঠিক এমন মুহূর্তেই ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন মানুষ। কেউ দলবদ্ধভাবে, কেউ একাসবার হাতে ফুলের তোড়া, শ্রদ্ধাঞ্জলি। ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন।

সকালের এই আবহের মধ্যেই সকাল সাড়ে ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কিছুক্ষণ পর সেখানে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। দিনের প্রথম প্রহরে রাষ্ট্রপতি স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে প্রধান উপদেষ্টাও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সময় সেনা, নৌ বিমানবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বীর মুক্তিযোদ্ধা তাঁদের পরিবার, কূটনীতিকসহ বেসামরিক সামরিক কর্মকর্তারা।

শিশিরভেজা প্রভাতে শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল
শিশিরভেজা প্রভাতে শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সকাল সাড়ে ৭টার দিকে স্মৃতিসৌধ প্রাঙ্গণ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। তখনই স্মৃতিসৌধসংলগ্ন ঢাকাআরিচা মহাসড়কের পাশে অপেক্ষমাণ মানুষের ঢল নামে বেদির দিকে। ব্যক্তি, রাজনৈতিক দল, শিক্ষাপ্রতিষ্ঠান, পেশাজীবী সামাজিক সংগঠনের শ্রদ্ধা নিবেদনে ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতিসৌধের বেদি।

শিশুকিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। কারও হাতে জাতীয় পতাকা, কারও গালেকপালে আঁকা লালসবুজ। আশুলিয়া থেকে বাবার সঙ্গে আসা নুসরাত জান্নাত () বলে, স্মৃতিসৌধে যাব, ফুল দেবভালো লাগছে।

আর সাবিহা তাবাচ্ছুম জানান, শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁর এই উপস্থিতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শিশিরভেজা প্রভাতে শহীদদের স্মরণ, জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল

আপডেট সময় : ০৫:১১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫