ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অমৃতাকে নিয়ে মিত্রা সেনের কবিতা ‘তুমি চেয়েছো শিক্ষা’ ঝড়ের তাণ্ডবে মেঘনায় ডুবলো ১৯ লাখ টাকার তরমুজ, চোখের জলে ভেসে গেল আবুল হাসানের ঈদ-আশা বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন’র সভাপতি শাহাবুদ্দীন ফরাজীর ঈদের শুভেচ্ছা বার্তা মধ্যপ্রাচ্যের সংঘাতে তেলবাজারে আগুন, ব্যারেল ১১৫ ডলার ছাড়াল ঈদুল ফিতরে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা: বন্ধুত্ব ও সম্প্রীতির বার্তা জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্রের জবাবে সৌদির কঠোর হুঁশিয়ারি, যুদ্ধের ছায়ায় কাঁপছে মধ্যপ্রাচ্য ইসলামবিদ্বেষ রোধে বৈশ্বিক জিরো টলারেন্স নীতির ডাক বেইজিংয়ের ঈদের ছুটিতেও দায়িত্বে অবিচল প্রধানমন্ত্রী বৃহস্পতিবার চাঁদ দেখা গেলে শুক্রবার ঈদ

রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪ ১৯৬ বার পড়া হয়েছে

রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৭

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ডেমরায় বাশেরপুল জহির স্টিল মিলে বিস্ফোরণে সাতজন দগ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়েছে।

আহতরা হলেন- তরিকুল ইসলাম (৩২), সুজন (২৫), আমিনুল ইসলাম (২৫), রনি (৩০), কাঞ্চন (২৮), দিপন দাস (৩০) ও শফিকুল ইসলাম (২৭)।

আহত মেকানিক্যাল শিফট ইনচার্জ তরিকুল ইসলাম জানান, তিনি তার টিম নিয়ে গিয়ার নামের ঐ যন্ত্রটি খুলছিলেন। এ সময় যন্ত্রটি ওভারহিটের কারণে বিস্ফোরিত হয়। তখন খুব কাছাকাছি থাকায় সে এবং সুজন নামে আরেকজনের বুকে ও হাতে আঘাত লাগে। আর কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা বাকিদের শরীরে বিস্ফোরণে গরম বাতাস গিয়ে লাগে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আহত তিনজনকে ঢামেক হাসপাতাল এবং বাকি চারজনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত। ঘটনাটি ডেমরা থানাকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজধানীর ডেমরায় স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৭

আপডেট সময় : ১২:০৭:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২ জুন ২০২৪