ঢাকা ১০:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কৃষি খাতে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি ২.৭৯ শতাংশ রমজানে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা স্বস্তি ফিরবে বাজারে নিরাপত্তা শঙ্কায়  ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত তারেক-এরদোয়ান বৈঠক রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী ১১ বছরের শিশুকে ধর্ষণ, মাদ্রাসাশিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ আনতালিয়া লিডার্স সামিটে প্রধানমন্ত্রী তারেক রহমান ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী হাসপাতালে আইসিইউতে চার মোহাম্মদ জসিম উদ্দিনের মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক শেরপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়িঘরে আগুন
ভারতে ধর্ষণ ও হত্যাকান্ডের জেরে ঢাকায় শেকল ভাঙার পদযাত্রা

 

নিজস্ব প্রতিনিধি ঢাকা

ভারতে ধর্ষণ ও হত্যাকান্ডের  প্রতিবাদে ঢাকায় শুক্রবার গভীররাতে বিক্ষুব্ধ নারীরা অংশ নেন শেকল ভাঙার পদযাত্রায়। ভারতের কলকাতায় আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় নারীদের রাত দখল কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে ঢাকায় মশাল ও নানা রকমের স্লোগাসম্বলিত র‌্যানার-ফ্যাস্টুন নিয়ে পদযাত্রা করেন নারীরা।

ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদ এবং অপরাধীদের বিচারের দাবিতে এই প্রতিবাদ পদযাত্রা শুক্রবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের নেতৃত্বে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়। এই পদযাত্রায় পুরুষদেরও অংশ নিতে দেখা গেছে।

শাহবাগ থেকে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ গিয়ে সমাবেশ দিয়ে শেষ হয়। ধর্ষণ-যৌন সহিংসতার সঙ্গে যুক্তদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং ধর্মীয় বক্তব্যের নামে অনলাইনে ও অফলাইনে নারী অবমাননাকর বক্তব্য প্রচার বন্ধ করার ব্যবস্থা গ্রহণসহ ১৩টি দাবি তুলে ধরা হয়।