ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ

ভারতের হারে ইতিহাসের চাবিকাঠি বাংলাদেশের হাতে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে

ভারতের হারে ইতিহাসের চাবিকাঠি বাংলাদেশের হাতে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের হার, ইতিহাসের দোরগোড়ায় সাবিনারা

সাফ নারী ফুটসালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার আরও এক ধাপ কাছে এগিয়ে গেল বাংলাদেশ। দিনের শুরুতে পাকিস্তানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে শিরোপার সম্ভাবনা জোরালো করেছিল সাবিনা খাতুনের দল। দিনের শেষ ম্যাচে ভুটানের কাছে ভারতের ২–১ গোলের পরাজয়ে সেই সম্ভাবনা এখন ইতিহাসের দ্বারপ্রান্তে।

পাকিস্তানের বিপক্ষে বড় জয়ের পর বাংলাদেশের সামনে শিরোপা জয়ের সমীকরণ ছিল শেষ ম্যাচে মালদ্বীপকে হারানো। তবে ভারতের অপ্রত্যাশিত হারে সেই হিসাব অনেকটাই সহজ হয়ে গেছে। এখন শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ড্র করলেই সাফ নারী ফুটসালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বাংলাদেশ।

এমনকি হারলেও শিরোপার আশা একেবারে শেষ হয়ে যাচ্ছে না। যদি শেষ ম্যাচে ভুটান নেপালের বিপক্ষে জয় পেতে ব্যর্থ হয়, তাহলে বর্তমান ১৩ পয়েন্ট নিয়েই ট্রফি ঘরে তুলতে পারবেন সাবিনারা।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রত্যেক দলের একটি করে ম্যাচ বাকি রয়েছে। পাঁচ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ১১ এবং ভারতের সংগ্রহ ৯। ভুটানের কাছে হেরে ভারত আনুষ্ঠানিকভাবে শিরোপার দৌড় থেকে ছিটকে গেছে, যদিও তাদের সামনে রানার্সআপ হওয়ার সুযোগ এখনো আছে।

রাউন্ড রবিন পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দলই হবে চ্যাম্পিয়ন। সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সর্বশেষ দুই আসরের চ্যাম্পিয়ন, দুটিতেই নেতৃত্ব দিয়েছেন সাবিনা খাতুন। এবার যদি প্রথম সাফ নারী ফুটসালে শিরোপা জিততে পারে বাংলাদেশ, তাহলে সাবিনার নেতৃত্বে দেশের নারী ফুটবলে যোগ হবে আরও একটি ঐতিহাসিক অধ্যায়।

ইতিহাস গড়তে এখন লাল-সবুজ জার্সিধারী মেয়েদের প্রয়োজন মাত্র এক পয়েন্ট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের হারে ইতিহাসের চাবিকাঠি বাংলাদেশের হাতে

আপডেট সময় : ০৯:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬