ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি

ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি বাতিল নয়, অধিকাংশ বাস্তবে নেই: তৌহিদ

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ১৬২ বার পড়া হয়েছে

ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি বাতিল নয়, অধিকাংশ বাস্তবে নেই: তৌহিদ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে বাংলাদেশ-ভারতের মধ্যে চুক্তি বাতিলের তালিকা।  এই তালিকার তার বেশিরভাগই বাস্তবে নেই। মঙ্গলবার মন্ত্রণালয়ে এতথ্য জানান,  অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি জানান, ভারতের সঙ্গে যেসব চুক্তি বাতিলের কথা হচ্ছে, তার অনেকগুলো বাস্তবে নেই। তালিকা একজন উপদেষ্টার ফেসবুকে প্রকাশ করেছেন, সেটা সঠিক নয়।

এই তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই। একটি চুক্তিরয়েছে, তাও  অনেক পুরোনো। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তালিকার অধিকাংশ চুক্তি বাস্তবে নেই। একটি পুরোনো চুক্তি রয়েছে, আর কয়েকটি পর্যালোচনার মধ্যে আছে, তবে ওই নামে নয়।

তৌহিদ হোসেন বলেন, ত্রিপুরা-চট্টগ্রাম রেল সংযোগ, অভয়পুর-আখাউড়া রেলপথ সম্প্রসারণ কিংবা আশুগঞ্জ-আগরতলা করিডর নামে কোনো প্রকল্প নেই। আশুগঞ্জ নদীবন্দর-সরাইল-ধরখার-আখাউড়া চার লেন মহাসড়কের একটি প্যাকেজ বাতিল হয়েছে মাত্র।

ফেনী নদীর পানি ব্যবস্থাপনা বা কুশিয়ারা নদীর পানি বণ্টন নামে কোনো প্রকল্প নেই।  এগুলো কেবল সমঝোতা স্মারক, যা বাতিল হয়নি। তিনি আরও জানান, মোংলা বন্দর ব্যবহার করে পণ্য পরিবহন চুক্তি, ভারতীয় অর্থনৈতিক অঞ্চল এবং পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ সংক্রান্ত কোনো চুক্তি বাতিল হয়নি। তবে জিআরএসই কোম্পানির সঙ্গে টাগবোট ক্রয় চুক্তি বাংলাদেশের স্বার্থে অনুকূল না হওয়ায় তা বাতিল করা হয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে এখন পর্যন্ত আমরা শুধু একটি চুক্তি বাতিল করেছি। ভবিষ্যতে কোনো চুক্তি সই বা বাতিল হলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি বাতিল নয়, অধিকাংশ বাস্তবে নেই: তৌহিদ

আপডেট সময় : ০৭:০৬:০০ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫