ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান ভারতের ‘বৃক্ষমাতা’ তুলসী গৌড়া, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনন্য নজির ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল

ভারতের অক্সিজেন এক্সপ্রেস বেনাপোলে রবিবার খালাস হবে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ২৮৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেলভবন আগেই বলেছিলো শনিবার রাত ১০টা নাগাদ ভারতের অক্সিজেন এক্সপ্রেস  ট্রেনটি বেনাপোলে পৌঁছাবে। রবিবার সকাল নাগাদ বঙ্গবন্ধু সেতুর পশ্চিম তীররে  অক্সিজেন খালাসের  কথা রয়েছে।

খালাস জন্য বাংলাদেশের অক্সিজেনবাহী ট্যাঙ্কার তৈরি রাখা হয়েছে। অক্সিজেন এক্সপ্রেস থেকে পাইপের মাধ্যমে সরাসরি ট্যাঙ্কারে ভরে নির্ধারিত হাসপাতাল পয়েন্টে নিয়ে যাওয়া হবে। সরকারের তরফে এমন পদক্ষেপই নেওয়া হয়েছে।

২০০ টন তরল অক্সিজেন নিয়ে  দেশটির  ঝাড়খণ্ড প্রদেশের জামশেদপুর টাটানগর থেকে স্থানীয় সময় সকাল ১০টায় ১০টি কনটেইনারে তরল অক্সিজেন নিয়ে অক্সিজেন এক্সপ্রেস বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। রাত ১০টার পর পরই ট্রেনটি বেনাপোল স্টেশনে প্রবেশ করে।

জুন মাস থেকে বাংলাদেশে করোনার বেলাগাম সংক্রমণ দেখা দেয়। তাতে দেশের প্রতিটি হাসপাতালে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সংক্রমণ ভয়াবহ রূপ নেবার পর অক্সিজেনের চাহিদা কয়েকগুণ বেড়ে গিয়ে সংকট তৈরি হয়।

অক্সিজেনের যোগান বাড়াতে আমদানির ওপর জোর দেন হাসিনা সরকার। ঈদ দিনেও ভারত থেকে ১১টি অক্সিজেন ট্যাঙ্কারে প্রায় ১৮০ মেট্রিক টন অক্সিজেন বেনাপোল পৌঁছে।

এর আগে রেলপথ মন্ত্রকের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম জানিয়েছেন, রবিবার সকাল নাগাদ অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুর  পশ্চিম প্রান্তে পৌঁছানোর পর অক্সিজেন খালাসের কাজ শুরু হবে। সেখান থেকে অক্সিজেনবাহী ট্যাঙ্কারে দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের অক্সিজেন এক্সপ্রেস বেনাপোলে রবিবার খালাস হবে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে

আপডেট সময় : ১০:৫৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১