ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলো ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪ ২৪৪ বার পড়া হয়েছে

বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলো ভারত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা জয় দিয়ে শুরু করলো ভারত। অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে ভর করে আয়ারল্যান্ডকে হারায় ভারত।বুধবার (৫ জুন) প্রথমে ব্যাট করতে নেমে ইনিংসের ২৪ বল বাকি থাকতেই ৯৬ রানে অলআউট হয়ে যায় আইরিশরা। জবাবে ১২ দশমিক ২ ওভারেই ৮ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ভারত।লক্ষ্য তাড়া করতে ইনিংস শুরু করতে মাঠে নামে রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে দলীয় ২২ রানের মাথায় ৫ বলে মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফেরেন কোহলি।

অন্যদিকে ব্যক্তিগত অর্ধশতকের পর রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন রোহিত। মাঠ ছাড়ার আগে দলের জয়ের জন্য ৩৭ বলে ৫২ রান করেন এই ওপেনার। তবে এদিন খুব একটা ভালো করতে পারেননি সূর্যকুমার যাদব। মাত্র ২ রানেই প্যাভিলিয়নে ফেরেন টপ-অর্ডার এই ব্যাটার। শেষ দিকে ঋষভ পান্তের অপরাজিত ৩৬ রানের ইনিংসে ভর করে ১২ দশমিক ২ ওভারেই জয়ের আঙিনায় পৌঁছে যায় ম্যান ইন ব্লুরা।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে একের পর উইকেট হারাতে থাকে আইরিশরা। দলীয় দুই অঙ্কের কোটা পেরোনোর আগেই জোড়া উইকেট হারানোর পর ২৮ রানের মাথায় তৃতীয় উইকেট খুইয়ে বসে তারা।

এরপর উইকেটের মিছিলে আরও পাঁচ ব্যাটার যোগ দেন। এতে দলীয় ৫০ রানের মধ্যেই ৮ উইকেট হারিয়ে ফেলে আইরিশরা। এক সময় মনে হচ্ছিল, বিশ্বকাপে সর্বনিম্ন লজ্জার রেকর্ড ৫৮ রানও পার করতে পারবে না তারা।

তবে নবম উইকেটে ১৮ বলে ২৭ রানের জুটিতে সেই শঙ্কা এড়ায়। এতে উগান্ডার মতো আইরিশদের লজ্জায় পড়তে হয়নি। জস লিটল ও গ্যারেথ ডেলানির অবিচ্ছিন্ন জুটিতে লজ্জা এড়ায় তারা। তবে মান বাঁচানো জুটির পর প্যাভিলিয়নের পথ ধরেন লিটল। জাসপ্রিত বুমরাহের বলে বোল্ড হওয়ার আগে ১৩ বলে ১৪ রান করেন তিনি।

এরপর একার লড়াই জিইয়ে রাখতে পারেননি ডেলানি। শেষ পর্যন্ত ১৪ বলে ২৬ রানে প্যাভিলিয়নে ফেরার আগে সতীর্থদের আসা-যাওয়ার মিছিল দেখেন। আইরিশদের হয়ে লোরকান টাকার (১০) এবং কার্টিস ক্যাম্পার (১২) ছাড়া কেউই দুই অঙ্কের কোটা পেরোতে পারেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিশ্বকাপে জয় দিয়ে শুরু করলো ভারত

আপডেট সময় : ১১:৪৬:১৪ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪