ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

‘বিএসএফ’র হাতে সন্দেহভাজন চীনা নাগরিক আটক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ৩০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারত-বাংলাদেশ সীমান্তে আটক হলো হান জুনেই নামের এক ‘ওয়ান্টেড’ চীনা নাগরিক। এ পর্যন্ত প্রায় চার বার ভারত সফর করা হান জুনেই’র দিল্লির গুড়গাঁওয়ে একটি হোটেল রয়েছে। কিছুদিন আগে তার ব্যবসায়িক অংশীদার ‘সান জিয়াং’কে গ্রেপ্তার করে লখনৌয়ের সন্ত্রাস বিরোধী স্কোয়াড (এটিএস)।

গোয়েন্দা সংস্থা এটিএস ‘হান জুনেই’ এবং তার স্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ দায়ের করে। একারণে মেলেনি ভারতীয় ভিসা। বাংলাদেশি ভিসার ব্যবস্থা করে ২ জুন সেখানে পৌছেন।

‘বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বৃহস্পতিবার সংবাদ বার্তার বরাত দিয়ে এনডিটিভি তা প্রচার করে। আটক হান জুনেই একজন ‘ওয়ান্টেড’ অপরাধী এবং ভারতের সকল গোয়েন্দা সংস্থা এর তদন্তে একত্রে কাজ করছে’। পশ্চিমবঙ্গের মালদহে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে হান জুনেই নামের এই চীনাকে আটক করা হয়।

বিএসএফ জানিয়েছে, বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ধরা পড়ে এই চীনা নাগরিক। পশ্চিমবঙ্গের মালদহে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে হান জুনেই নামের এই চীনাকে আটক করা হয়। তার কাছ থেকে বাংলাদেশি ভিসাসহ একটি চীনা পাসপোর্ট, একটি ল্যাপটপ, ২টি মোবাইল ফোন, একটি বাংলাদেশি সিম কার্ড, একটি ভারতীয় সিম কার্ড এবং ২টি চাইনিজ সিম কার্ড উদ্ধার করা হয়েছে।

বিএসএফের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান জুনেই জানান, এ পর্যন্ত তিনি চারবার ভারত সফর করেছেন এবং দিল্লির গুড়গাঁওতে তার একটি হোটেল রয়েছে যেখানে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক কাজ করেন। তিনি যখন চীনে থাকেন, তখন তার ব্যবসায়ের অংশীদার তাকে ভারতীয় সিম কার্ডের নাম্বার পাঠান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘বিএসএফ’র হাতে সন্দেহভাজন চীনা নাগরিক আটক

আপডেট সময় : ১২:৩৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১