ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

ফুঁসে ওঠছে সাতক্ষীরার উপকূলবর্তী নদ-নদী, বাড়ছে ঝড়ো হাওয়া

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৩৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ২৫৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘূর্ণিঝড় ইয়াস ঘুম কেড়ে নিয়েছে উপকূল অঞ্চলের মানুষের। ফুঁসে ওঠছে সাতক্ষীরার উপকূলবর্তী নদ-নদী। বইছে ঝড়ো হাওয়া।

বুধবার সকাল থেকেই সাতক্ষীরা এলাকায় থেমে থেমে কখনো গুড়ি গুড়ি বৃষ্টি অবার মাঝারি বৃষ্টিসহ ঝড়ো বাতাস বইছে। উপকুলের নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট বেশি উচ্চতার জোয়ারের জল ঝড়ো বাতাসের সঙ্গে উপকূলের জরাজীর্ণ বেড়িবাঁধের ওপর আছড়ে পড়ছে।

আতঙ্কগ্রস্ত উপকূলের মানুষ। শ্যামনগর ও আশাশুনির কিছু এলাকায় বেড়িবাঁধের ছাপিয়ে লোকালয়ে প্রবেশ করছে জল। তাকে সামাল দিয়ে স্থানীয়রা হাত লাগিয়েছেন। তারা বালির বস্তা দিয়ে বাঁধ রক্ষার প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। কোস্টগার্ড ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলে জনসাধারণকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে।

জোয়ারকে সঙ্গী করেই ইয়াস উপকূলীয় অতিক্রম করবে। সেসময় স্বাভাবিকের চেয়ে ৫-৬ ফুট উচ্চতা জলোচ্ছ্বাসের আশঙ্কা করা যাচ্ছে। এলাকাবাসীকে সতর্কে মাইকিং করা হচ্ছে।

সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রের খবর, জেলায় ১৪৫ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে। এর বাইরে রয়েছে, দেড় হাজার স্কুল, কলেজ ও মাদ্রাসা। এগুলোও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারে প্রস্তুত। একইসঙ্গে সাত উপজেলার প্রতি উপজেলায় ৫টি ও ৭৮টি ইউনিয়নে একটি করে মোট ১১৩টি মেডিক্যাল টিম মজুত রাখা হয়েছে। এছাড়া ১৮৩ মেট্রিক টন খাদ্যসহ নগদ ২ কোটি ১৫ লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

উপকূলীয় এলাকায় জল উন্নয়ন বোর্ডের ৮০০ মিটার বেড়িবাঁধের মধ্যে ৪৩টি পয়েন্ট মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। এলাকার মানুষ আতঙ্কগ্রস্থ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফুঁসে ওঠছে সাতক্ষীরার উপকূলবর্তী নদ-নদী, বাড়ছে ঝড়ো হাওয়া

আপডেট সময় : ০৯:৩৬:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১