ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কাতারে আটকে পড়া ৪৩০ জন বাংলাদেশি অবশেষে দেশে ফিরেছেন।

শুক্রবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তাদের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেশে ফেরা যাত্রীদের মধ্যে ট্রানজিটে থাকা যাত্রী এবং দূতাবাসের কিছু কর্মীও ছিলেন।

তিনি আরও বলেন, ফ্লাইট বাতিল হওয়ায় তারা দীর্ঘদিন দেশে ফিরতে পারছিলেন না। পরে বাংলাদেশ সরকার কাতার কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে।

এর আগে ১১ মার্চ জারি করা এক জরুরি বার্তায় বাংলাদেশ দূতাবাস জানায়, ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের ভ্রমণ সহজ করতে তারা কাতার সরকার ও কাতার এয়ারওয়েজের সঙ্গে নিবিড় যোগাযোগ বজায় রাখছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ফিরতে ইচ্ছুক যাত্রীদের মধ্যে পরিবার, নারী, শিশু ও বয়স্কদের এই বিশেষ ফ্লাইটে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এ ছাড়া আগ্রহী যাত্রীদের তালিকা তৈরির জন্য দূতাবাস তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ‘গুগল ফর্ম’-এর লিংক প্রকাশ করে। আটকেপড়া বাংলাদেশিদের দ্রুত সেই ফর্মে তথ্য জমা দেওয়ার আহ্বানও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি

আপডেট সময় : ১০:৫৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬