ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ

ফারজানার ইতিহাস গড়া সেঞ্চুরি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩ ৩৩১ বার পড়া হয়েছে

দারুণ ব্যাটিং করেন ফারজানা ছবি: সংগৃহীত

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

ভারতীয় নারী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। যেখানে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ নারী দলের হয়ে প্রথম সেঞ্চুরির ইতিহাস গড়েন ফারজানা হক। তার ব্যাটে ভর করেই প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২২৫ রান করেছে টাইগ্রেসরা।

ফারজানার আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন সালমা খাতুন ও রুমানা আহমেদ। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ৭৫ রানে অপরাজিত থাকেন সালমা। একই সিরিজে রুমানাও ৭৫ রান করেন।

শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে খেলছে দুদল। এ ম্যাচ জিতলেই ইতহাস গড়বে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের মাইলফলকে পৌঁছাবে লাল-সবুজের দল। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা হয় দারুণ । উদ্বোধনী জুটিতে ২৬.২ ওভারে ৯৩ রান তোলেন দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক। ফিফটি করার পর স্নেহা রানার বলে আউট হন শামীমা। তিনি ৭৮ বলে ৫টি চারে ৫২ রান করেন।

শামীমা বিদায় নিলেও অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ফের জুটি বাধেন ফারজানা। কিন্তু রানার বলে নিগার ২৪ রানে ফেরেন। তিনি ৩৬ বলে ১টি চার হাঁকান। এরপর রিতু মনি দ্রুত (২) ফিরে যান। ফারজানা ইনিংসের শেষ বলে আউট হন। তিনি সেঞ্চুরি পূরণ করেন ১৫৬ বলে। আর ১৬০ বলে ৭টি চারে ১০৭ রানে মাঠ ছাড়েন। সোবহানা মোস্তারি শেষদিকে ২২ বলে ২টি চারে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলে অপরাজিত থাকেন।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ৪০ রানে জয় পেয়েছিল বাংলার বাঘিনীরা। তবে দ্বিতীয় ম্যাচে ভারত জিতে ১০৮ রানের ব্যবধানে। তৃতীয় ম্যাচটি তাই পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।

আজকের ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে স্বাগতিক দল। একাদশ থেকে বাদ পড়েছেন মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। তাদের পরিবর্তে সুযোগ পেয়েছেন শারমিন সুলতানা ও ফারজানা হক।

অন্যদিকে ভারতের একাদশে পরিবর্তন এসেছে একটি। প্রিয়া পুনিয়ার বদলে একাদশে জায়গা পেয়েছেন শেফালি ভার্মা।

বাংলাদেশ একাদশ: শামীমা সুলতানা, ফারজানা হক, সোবহানা মোস্তারি, লতা মণ্ডল, রিতু মনি, নিগার সুলতানা জ্যোতি, রাবেয়া খান, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, সুলতানা খাতুন ও মারুফা আক্তার।

ভারত একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, ইয়াসতিকা ভাটিয়া, হারমানপ্রীত কৌর, জেমিমাহ রদ্রিগেজ, হারলিন দেওল, দিপ্তি শর্মা, আমানজত কৌর, স্নেহ রানা, দেভিকা বৈদ্য ও মেঘনা সিং।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ফারজানার ইতিহাস গড়া সেঞ্চুরি

আপডেট সময় : ০১:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩