ঢাকা ০৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

প্রেসিডেন্টকে চড় মারার মাশুল কতটা হবে?

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:১৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ ২৪১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে থাপ্পড় দেওয়া সেই তরুণের নাম ড্যামিয়েন টারেল। ওই তরুণের বয়স ২৮ বছর।এর আগেও তার অপরাধের রেকর্ড রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, একজন গণ্যমান্য ব্যক্তিকে হামলার অভিযোগ আনা হবে তার বিরুদ্ধে। এতে তার সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও ৪৫ হাজার ইউরো জরিমানা হতে পারে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

এছাড়াও তিনি মধ্যযুগীয় তলোয়ারযুদ্ধের ভক্ত। বিভিন্ন উগ্র-ডানপন্থী ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সে। তিনি মার্শাল আর্টসের স্থানীয় একটি ক্লাব পরিচালনা করতেন। এতে ঐতিহাসিক ইউরোপীয় মার্শাল আর্টস ও ঐতিহ্যবাহী তলোয়ার চালনা চর্চা করতেন।

গত ৮ জুন জনসংযোগের সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সজোরে থাপ্পড় মারেন এক ব্যক্তি। সেখানে ভিড় জমানো জনতার সঙ্গে হাত মিলিয়ে কথা বলার সময় এ ঘটনা ঘটে। তৃতীয়বারের মতো জনসম্মুখে হামলার স্বীকার হন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, এর আগে ২০১৭ সালের মার্চে প্যারিসে আয়োজিত একটি কৃষি প্রদর্শনীতে এক বিক্ষোভকারীর হাতে ডিম হামলার শিকার হয়েছিলেন এমান্যুয়েল ম্যাক্রোঁ। ২০১৬ সালেও প্যারিসে একদল বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ছুড়েছিল। সেই সময় শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে দেশটির কট্টর-বামপন্থী ট্রেড ইউনিয়নের সদস্যদের ডাকা ধর্মঘট থেকে ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রেসিডেন্টকে চড় মারার মাশুল কতটা হবে?

আপডেট সময় : ০৭:১৪:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১