ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: ৫ বাংলাদেশি নিহত, আশঙ্কাজনক আরও ২ তুরস্কে ন্যাটোর ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা: যা জানা গেছে

প্রচলিত মূল্যের চেয়েও কমে নেপালকে বিদ্যুৎ দিচ্ছে ভারত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১ ২৮৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাজারে প্রচলিত মূল্যের চেয়ে কিছুটা কমে প্রতিবেশী দেশ নেপালকে বিদ্যুৎ দিচ্ছে ভারত। গত শনিবার দেশটির এনার্জি এক্সচেঞ্জ মার্কেট থেকে সরাসরি এ বিদ্যুৎ ক্রয় করেছে কাঠমান্ডু। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে নেপালভিত্তিক সংবাদমাধ্যম একান্তিপুর.কম

সংবাদমাধ্যমটির ওই প্রতিবেদনে বলা হয়েছে, নেপাল ইলেক্ট্রিসিটি অথরিটির (এনইএ) মাধ্যমে ভারত থেকে এ বিদ্যুৎ ক্রয় করেছে নেপাল। ক্রয়ের পর ঢালখেবার-মুজাফফার নগরে অবস্থিত ট্রান্সমিশন পাইপ দিয়ে এ বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এনইএ’র ব্যবস্থাপনা পরিচালক হিতেন্দ্র দেব শাক্য বলেন, নেপাল দক্ষিণ এশিয়ার প্রথম দেশ, যারা সরাসরি ভারতের এনার্জি এক্সচেঞ্জ মার্কেট থেকে বিদ্যুৎ ক্রয় করলো। একে প্রতিবেশী দুই দেশের মধ্য সুসম্পর্কের উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

শাক্য বলেন, আমদানি করা এসব বিদ্যুতের প্রতি ইউনিটের মূল্য ভারতীয় মুদ্রায় ৩.৮১ রুপি করে পড়বে। তিনি আরও বলেন, গত শনিবার যখন আমরা ভারতীয় অ্যাক্সচেঞ্জ মার্কেট থেকে বিদ্যুৎ ক্রয় করি, তখন প্রতিযোগিতামূলক বাজারমূল্যের চেয়ে প্রতি ইউনিটে দশমিক ৩৭ পয়সা কমে বিক্রি করে ভারত। এতে মোট আমদানিতে নেপালের কম লাগবে প্রায় ৩৮ লাখ রুপি।

চুক্তি অনুযায়ী শিগগিরই ২০০-২৫০ মেগাওয়াট, আসন্ন জুলাই থেকে নভেম্বরে ২৫০ মেগাওয়াট, আগামী বছরের ডিসেম্বর থেকে এপ্রিলে ৩৫০ মেগাওয়াট এবং মে থেকে জুন নাগাদ অন্তত আরও ২০০ মেগাওয়াট প্রায় এক হাজার ওয়াট বিদ্যুৎ নেপালকে দিবে ভারত। আর এর সমস্তটাই পরিবহন করা হবে ঢালখেবার-মুজাফফার নগরে স্থাপিত ওই ট্রান্সমিশন পাইপ দিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

প্রচলিত মূল্যের চেয়েও কমে নেপালকে বিদ্যুৎ দিচ্ছে ভারত

আপডেট সময় : ১০:৩১:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৫ মে ২০২১