ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিরীণ বেবীর কবিতা ‘নারী তুমি মানুষ হতে শেখো’ পর্যালোচনা ছাড়াই মানবাধিকার কমিশন অধ্যাদেশ অনুমোদনের দাবি তিস্তা  প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীন মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ

‘পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ২৪৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

এবারের বিশ্বকাপের আসর বসবে ভারতে। দশ দলের এই বিশ্ব আসর ৫ অক্টোবর শুরু হয়ে চলবে ১৯ নভেম্বর পর্যন্ত। এর আগে বিশ্বকাপের ট্রফি বাংলাদেশ সফরে এসে প্রথম দিনেই ঘুরে এলো পদ্মা সেতু। ট্রফিটি পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সোমবার বিকালে আনা হয়।

পদ্মা সেতুর ১ নম্বর পিলারের কাছে জনাকীর্ণ সাংবাদিক ও উৎসুক জনতার সামনে ট্রফিটি রাখা হয়। সেখানে ৩০ মিনিট প্রদর্শন করা হয়। এরপর ট্রফি নিয়ে বিসিবির কর্মকর্তারা ঢাকায় ফিরে আসেন। বিশ্বকাপের ট্রফি আসার খবরে এখানে ক্রিকেট প্রেমীদের মাঝে উন্মাদনা ও আনন্দ বয়ে যায়।

সামনাসামনি এক নজর ট্রফিটি দেখতে অপেক্ষায় ছিলেন পদ্মা পাড়ের মানুষ। এর আগে সোমবার রাত ১২ টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয় ট্রফিটি। তিন দিনের বাংলাদেশ সফরের আজ প্রথম দিন। দ্বিতীয় দিনে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে।

সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ট্রফি উন্মুক্ত থাকবে জাতীয় পুরুষ ও নারী ক্রিকেট দল, বর্তমান ও সাবেক ক্রিকেটার, অফিসিয়াল, সংগঠক ও সংবাদমাধ্যমের জন্য। সাধারণ দর্শকরাও ট্রফি দেখার সুযোগ পাবেন।

এরপর তৃতীয় দিন বুধবার বসুন্ধরা সিটি শপিংমলে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সাধারণ ক্রিকেটপ্রেমীরা দেখার সুযোগ পাবেন ট্রফিটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘পদ্মা সেতুতে বিশ্বকাপ ট্রফি’

আপডেট সময় : ০৭:১৪:২৬ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩