ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

পঁচাত্তর পরবর্তী অসাম্প্রদায়িক চেতনা কেড়ে নেয়ার চেষ্টা হয়েছে-নৌপরিবহন প্রতিমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১ ৩৪৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হিন্দু-মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করে দিয়ে ব্যর্থ রাষ্ট্র করার অপচেষ্টা করেছে। কিন্তু দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে

বাংলাদেশ আওয়ামী লীগ সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রেখে ‘উন্নয়ন বাংলাদেশ’ বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে। পঁচাত্তর পরবর্তী বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে কেড়ে নেয়ার চেষ্টা করা

হয়েছে। ধর্ম নিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টাও চলেছে। মঙ্গলবার দিনাজপুরের বিরলের মঙ্গলপুরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের (গৌরাঙ্গ আশ্রম) ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা বলেন,

বাংলাদেশের নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকলে

নিরাপদ থাকে। সাহস নিয়ে মানুষ মসজিদ, মন্দির ও প্যাগোডায় যেতে পারে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কীভাবে ভালো থাকবে বিএনপি সেকথা বলেনা। তারা শুধু এতিমের টাকা

আত্মসাতকারী খালেদা জিয়ার মুক্তি দাবি করবে। আর সাতসমুদ্র তের নদীর ওপারে এক অপরাধী বসে রয়েছে, তার সঙ্গে তারা যোগাযোগ করে, কীভাবে বাংলাদেশ দখল করা যাবে সেই কথা ভাবে।

নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে মীরজাফরের হাত ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ শাসন করেছে। আজকে লন্ডনে বসে তারেক রহমান ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো স্বপ্ন দেখছে। বাংলাদেশকে দখল করার জন্য মানুষের এই হত্যাযজ্ঞ নৈরাজ্যের বিনিময়ে তিনি বাংলাদেশকে

দখল করতে চান। সেই সম্ভাবনা বাংলাদেশে অতীত। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে পৃথিবীতে বাংলাদেশকে খাঁটো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো যখন করোনা নিয়ে দিশেহারা তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে যুগিয়েছেন। সবার সঙ্গে কথা বলেছেন।

বাংলাদেশের মানুষ ধীরে ধীরে তার সাহসে সাহসী হয়ে উঠেছেন। তিনি বলেন, করোনা মহামারীতে সৌদি আরব, পাকিস্তানে মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল। বাংলাদেশে কোন

মসজিদ-মন্দির বন্ধ হয়নি। স্বাস্থ্যবিধি মেনে সব চালু ছিল। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে পৃথিবীর প্রথম ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে। এখন বাংলাদেশে প্রতিমাসে এক কোটি

ভ্যাকসিন আসছে। আগামী অক্টোবরে ভরত থেকেও টিকা আসবে। মন্দিরের সভাপতি নারায়ন চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা

ওয়াজেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পঁচাত্তর পরবর্তী অসাম্প্রদায়িক চেতনা কেড়ে নেয়ার চেষ্টা হয়েছে-নৌপরিবহন প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৮:৩১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১