ঢাকা ১০:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

নিখিলের সঙ্গে বিয়ে, যা বললেন নুসরাতের প্রেমিক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০১:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১ ৩৩২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাংসদ নুসরাত জাহান ও নিখিল জৈনের সম্পর্ক নিয়ে কয়েকদিন বেশ আলোচনা চলছে টলিউডে। শেষ পর্যন্ত তাদের বিয়ের কথাই অস্বীকার করলেন অভিনেত্রী। এরপর থেকে খবরে নতুন মোড়।

বুধবার বিবৃতিতে নুসরাত জানিয়েছেন, নিখিলের সঙ্গে তার বিয়েই হয়নি। তুরস্কে জাঁকজমকভাবে যে বিয়ের খবর দর্শকদের কাছে পৌঁছেছে, সেটি কেবল দেশটির প্রচলিত আইন মেনে করা হয়েছে। ভারতীয় আইনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

অন্যদিকে ভারতের আরেক জনপ্রিয় অভিনেতা যশ দাশগুপ্ত এই সম্পর্কের টানাপোড়েনে জড়িয়ে গেলেও এত দিন ধরে নীরব ছিলেন। সম্প্রতি সামাজিক মাধ্যমের এক পোস্টে তিনি প্রথমবারের মতো নুসরাত ও নিখিলের সম্পর্কের ব্যাপারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন।

পোস্টে তিনি বলেন, ‘চালাক মানুষ সমস্যার সমাধান করেন এবং বুদ্ধিমানরা এড়িয়ে যান।’ পোস্টের সঙ্গে রয়েছে নিজের বাসার বারান্দায় কয়েকটি ফুল গাছের সঙ্গে তার ছবি। অনেকেই প্রশ্ন তুলেছেন, সোশ্যাল মিডিয়ায় যশ কি তাহলে কৌশলে নুসরাত ও নিখিলের সম্পর্ক নিয়ে মন্তব্য করেছেন।

ভারতের সংবাদমাধ্যমগুলো বলছে, নিখিল ও নুসরাত চালাক হলে বিষয়টি নিজেদের মধ্যে মীমাংসা করতে চেষ্টা করতেন। বুদ্ধিমান হলে পুরোটুকুই গোপন করে রাখতেন। কিন্তু নুসরাত ও নিখিল এর কোনোটিই করেননি।

পশ্চিমবঙ্গ বিধানসভার সাংসদ ও অভিনেত্রী নুসরাত জাহানের মা হওয়ার খবরটি সামনে আসার পর থেকে একের পর এক উঠে আসছে এমন তথ্য। নিখিল দাবি করেছেন, গত ৭ মাস ধরে তিনি এবং নুসরাত আলাদা থাকেন। তাই সন্তান তার নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিখিলের সঙ্গে বিয়ে, যা বললেন নুসরাতের প্রেমিক

আপডেট সময় : ০১:৫৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুন ২০২১