ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের

দেশ রক্ষায় স্বয়ং ভূটানের রাজা পাহারা দিচ্ছেন সীমান্তে

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৪৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১ ৩৪৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বর্তমান করোনা মহামারিতে দেশকে নিয়ন্ত্রণে রাখতে চান রাজা। অনুপ্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আর সেই কারণে কড়া নিরাপত্তারক্ষীর ভূমিকায় সিংহাসন ছেড়ে সীমান্তে হাজির হয়েছেন স্বয়ং রাজা। অনুপ্রবেশ আটকাতে স্বয়ং রাজা সীমান্তে পাহারা দিচ্ছেন, একথা একথা মিডিয়ায় আসতেই প্রশংসায় ভাসছেন রাজা।

গত পাঁচ দিন ধরে দেশের পূর্ব সীমান্তে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক নজরদারি চালাচ্ছেন। অনুপ্রবেশের কারণে যাতে দেশে করোনা সংক্রমণ না বাড়ে তাই এমন উদ্যোগ রাজার। এসময় তার সঙ্গী হয়েছেন প্রধানমন্ত্রী লোটে শেরিং।

ভুটানের মিডিয়া অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তেনজিং লামসাং রাজার পাহারাদারির ছবি টুইট করেছেন। করোনা অতিমারীর মধ্যে সব দেশের প্রশাসনই সংক্রমণ নিয়ে সজাগ। বিভিন্ন দেশের সরকার বেশ কিছু কোভিড বিধিনিষেধ জারি করেছে। সীমান্তেও নজরদারি বাড়ানো হয়েছে যাতে অনুপ্রবেশ না ঘটে। কিন্তু দেশের রাজা নিজে সেপাই-পেয়াদা নিয়ে সীমান্তে নজরদারি চালাচ্ছেন এই দৃশ্য নজর কেড়েছে গোটা বিশ্বের।

উল্লেখ্য, বিশ্বব্যাপী অতিমারি পরিস্থিতির মধ্যেও যে কয়েকটি দেশ নিজেদের ভালো রাখতে পেরেছে তার মধ্যে অন্যতম ভুটান। কঠোর বিধিনিষেধের বেড়ি পরানোর কারণে আজ ভুটানে ভাইরাসের সংক্রমণ নজিরবিহীন কম।

অন্তত পরিসংখ্যান তেমনই ইঙ্গিত দিচ্ছে। জানা গিয়েছে, গত দেড় বছরে করোনায় আক্রান্ত হয়েছেন ১,৮০০ জন। মৃত্যু হয়েছে মাত্র ১ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১,৬০০ জন।

ভুটানে নিয়মের বিধি কতটা কঠোর তারই প্রমাণ পাওয়া গেল রাজার পাহারা দেওয়া এই ছবিতে। যা গোটা বিশ্বের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। দেশকে বাঁচাতে রাজা স্বয়ং নেমেছেন নিরাপত্তারক্ষীর ভূমিকায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

দেশ রক্ষায় স্বয়ং ভূটানের রাজা পাহারা দিচ্ছেন সীমান্তে

আপডেট সময় : ০৮:৪৮:৪১ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১