ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন কমিশনের রিপোর্ট আরএসএস ও ‘র’-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ, ভারতের তীব্র প্রতিক্রিয়া ইরান যুদ্ধে সমর্থন নেই’ মার্কিন  এনসিটিসি প্রধানের পদত্যাগ পহেলা বৈশাখে  কৃষক কার্ড বিতরণের যুগান্তকারী উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী মহাসড়ক উন্নয়নে দ্রুত সুখবরের আশ্বাস, গোমা সেতু উদ্বোধন শিলাবৃষ্টির আতঙ্কে ধর্মপাশা-মধ্যনগরের কৃষক, ফসল রক্ষায় দুশ্চিন্তা বাড়ছে কৃষকের কল্যাণে দোয়া ও ইফতার, ভোলায় মানবিকতা ও সংহতির অনন্য আয়োজন কোদাল হাতে খাল খননে প্রধানমন্ত্রী, কৃষিতে স্বনির্ভরতার ডাক ভারতের কাছে তিন ট্যাংকার জাহাজ ফেরত চাইল ইরান ভারতের ‘বৃক্ষমাতা’ তুলসী গৌড়া, প্রকৃতির সঙ্গে মানুষের সহাবস্থানের অনন্য নজির ঈদে মহাসড়কে কড়াকড়ি, ৭ দিন বন্ধ থাকবে ট্রাক-লরি চলাচল

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান , অন্ধকারে লাখো মানুষ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩ ২০৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

১ হাজার ৩০০ বেশি ফ্লাইট বাতিল, অন্ধকারে লোখো মানুষ 

অনলাইন ডেস্ক

প্রবল তুষাড়ঝড়ে কবলে মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম ও মধ্যাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলো। বন্ধ করে দেওয়া হয়েছে সেখানকার কয়েক শ বিদ্যালয়, বাতিল করা হয়েছে ১ হাজার ৩০০ ফ্লাইটেরও বেশি।

বুধবার তীব্র বাতাস ও ভারী তুষারের কারণে বেশ কয়েকটি অঞ্চলে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। তুষার ঝড়ের কবলে পড়ে মিশিগান অঙ্গরাজ্যের বাসিন্দারা সংকটের মধ্যে আছেন। ঝড়ে হাজার হাজার বিদ্যুতের লাইন পড়ে গেছে। এতে প্রায় ১৫ লাখের অধিক মানুষ অন্ধকারে নিমজ্জিত রয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বরফের স্তূপে খনন, গাছের ডাল পরিষ্কার এবং গাড়ি থেকে দূরে থাকার জন্য ইউটিলিটি প্রদানকারীরা সতর্কতার আহ্বান জানায়।

মঙ্গলবার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এক টুইট বার্তায় বলে, মারাত্মক আবহাওয়া এই সপ্তাহে মিনেসোটা এবং গ্রেট লেক এবং দক্ষিণ সমভূমির অন্যান্য রাজ্যে ফ্লাইট বিলম্ব বা বাতিল করতে পারে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস গত মঙ্গলবার পূর্বাভাসে বলে যে, ঘণ্টায় দুই ইঞ্চি হারে তুষারপাত এবং দমকা হাওয়া উত্তর সমভূমি এবং উচ্চ মধ্যপশ্চিমের কিছু অংশের আবহাওয়া কঠোর করে তুলবে। যুক্তরাষ্ট্রের ৫ কোটির বেশি মানুষ এই ঝড় দ্বারা প্রভাবিত হবে।

আবহাওয়া বিভাগ বৃহস্পতিবার কিছু এলাকায় দুই ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে বলে খবর দেয়। এ সময় ঘণ্টায় ৬০ মাইল বেগে বাতাস বয়ে যায়। বিদ্যুৎ বিভ্রাটের পূর্বাভাসও দেওয়া হয়। সাউথ ডাকোটাতে প্রায় ১৭ ইঞ্চি তুষারে ঢাকা পড়ে রাস্তাঘাট। ৪৫ মাইল বেগে চলা বাতাসের ঝাপটা ও মাইনাস পাঁচ সেন্টিগ্রেড তাপমাত্রায় স্থানীয়দের দৈনন্দিন জীবন ব্যাহত হয়।

ঝড়টি ক্যালিফোর্নিয়ায়ও আঘাত হানার পর নিউ ইংল্যান্ডসহ পূর্ব অঞ্চলে তুষারপাতের কারণে চালকদের সাবধানে থাকতে বলা হয়। যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে শীতকালীন ঝড় বেড়েই চলেছে। যাকে জলবায়ু পরিবর্তনের লক্ষণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

ঝড়টি চলতি সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরের। সেখানকার বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের সব বিমান চলাচল বাতিল করা হয়। এতে স্থানীয়দের পাশাপাশি চরম বিপাকে পড়েন পর্যটকরা।

অনুমান করা হয় মিশিগানের  প্রায় ৩ হাজার ২০০ বিদ্যুতের খুঁটি ঝড়ের কারণে নিচে পড়ে যার মধ্যে অনেকগুলো বরফের নিচে পড়েছিল। কনজিউমার এনার্জি জানিয়েছে, ঝড়ের কারণে প্রায় ৫ হাজার ৭০০টি বিদ্যুৎ লাইন ভেঙে পড়েছে। ভুক্তভোগীরা বলেছেন—প্রবল বাতাসের দমকা এবং গাছের ডাল বরফ গলে যাওয়ার ফলে আরও ক্ষতি করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান , অন্ধকারে লাখো মানুষ

আপডেট সময় : ০৯:১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৩