ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক কর্মসূচি বন্ধ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১ ৩৩৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক কর্মসূচি বন্ধ ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব কর্তৃপক্ষ এক বৈঠকে বলা হয়, ঐতিহ্যবাহী ক্লাব ও সদস্যদের স্বার্থে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা বজায় রাখতে বদ্ধপরিকর। যেকোনও মূল্যে ক্লাবের স্বার্থ, মর্যাদা সমুন্নত রাখা হবে।

সংবাদবার্তায় বলা হয়, জাতীয় প্রেস ক্লাবে ভবিষ্যতে জিহাদ স্মৃতি পরিষদ ও জিয়া পরিষদসহ যেকোনও দলের রাজনৈতিক সমাবেশ ও কর্মসূচি বন্ধ থাকার বিষয়টি সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে প্রেস ক্লাব কর্তৃপক্ষ। বুধবার সন্ধ্যায় ক্লাবের যুগ্ম সম্পাদক মাঈনুল আলমের সই করা সংবাদ সংবাদবার্তায় একথা বলা হয়েছে।

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে এদিন ব্যবস্থাপনা কমিটির সভায় গত ১০ অক্টোবর ক্লাব প্রাঙ্গণে সংঘটিত বিশৃঙ্খল ও অনাকাক্সিক্ষত ঘটনাবলী নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সংবাদবার্তায় আরও বলা হয়, ক্লাবের বিভিন্ন হল ও মিলনায়তন ভাড়া প্রদানের ক্ষেত্রে নির্ধারিত নিয়মাবলী ও শর্ত আবশ্যিকভাবে পালন করা হবে। সভায় আলোচনা সভা, সেমিনারের নামে কোনও দলের রাজনৈতিক কর্মসূচি, সমাবেশ করতে দেওয়া হবে না।

প্রেস ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, ইতোপূর্বে এসব সংগঠনের কর্মসূচির ফলে ক্লাবে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যার ফলে ঐতিহ্যবাহী প্রেস ক্লাবের সুনাম ও মর্যাদা ক্ষুন্ন হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হচ্ছে এবং সার্বিক সহযোগিতা কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাতীয় প্রেসক্লাবে রাজনৈতিক কর্মসূচি বন্ধ

আপডেট সময় : ০৯:৫১:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১