ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব

কলকাতায় ৫ ফেব্রুয়ারি শুরু বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১ ৪৭৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি বাংলাদেশের জাতির পিতা শেখ মুজিবুর রহমান কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তারই ৫০ বছর সম্পন্ন হবে এ বছর। দিনটিকে স্মরণীয় করে রাখতে ৬ ফেব্রুয়ারি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একইসঙ্গে এ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে তৃতীয়বারের মতো ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’।

অনুষ্ঠানের বিষয় বিস্তারিত জানাতে ৩ ফেব্রুয়ারি কলকাতা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসানসহ উপদূতাবাসের প্রতিনিধিরা।

এসময় উপ-হাইকমিশনার তৌফিক হাসান কলকাতা প্রেসক্লাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী দুই শহীদ সাংবাদিক দীপক বন্দ্যোপাধ্যায় ও সুরজিত ঘোষালের স্মৃতিফলক স্থাপন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলকাতা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন সেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে স্মরণ অনুষ্ঠান প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন।

একইসঙ্গে ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ প্রসঙ্গে তৌফিক হাসান জানান, কলকাতার নন্দন-১ প্রেক্ষাগৃহে স্থানীয় সময় বিকেল ৪টায় এ উৎসবের সূচনা করা হবে। উদ্বোধনী দিন সন্ধ্যা ছটায় দেখানো হবে ‘হাসিনা: আ ডটারস টেল’।

এর পাশাপাশি ৫ ফেব্রুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি নন্দন প্রেক্ষাগৃহ সংলগ্ন অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এ ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তাতে ২৬ জন শিল্পীর মোট ৬০টি শিল্পকর্ম প্রদর্শিত হবে। উপ-হাইকমিশনার আশা প্রকাশ করেন, এ ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ-ভারতের মধ্যে যে পারস্পরিক সৌহার্দ্য সম্পর্ক বিদ্যমান তা আরও সুদৃঢ় হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কলকাতায় ৫ ফেব্রুয়ারি শুরু বাংলাদেশ চলচ্চিত্র উৎসব

আপডেট সময় : ০১:৩২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১