ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংঘাতের আগে হরমুজ ত্যাগ করা জ্বালানিবাহী ১৫ জাহাজ চট্টগ্রামে পৌঁছাতে শুরু করেছে ইরান যুদ্ধ নিয়ে মুখ খুললেন পুতিন তেহরানের বিমানবন্দরে বিস্ফোরণ, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল

একদিনে ডেঙ্গুতে আরও ১৭ মৃত্যু, আগস্ট মাসে মারা যায় ৩৪২ জন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩ ২১০ বার পড়া হয়েছে

সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ডেঙ্গু ভয়ানক থাবা! একদিনে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। আগস্ট মাসে ডেঙ্গুতে মারা গিয়েছে ৩৪২ জন। আক্রান্ত এবং মৃত্যু দুটোই বাড়ছে।এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৯৩ জনে। এছাড়া গত চব্বিশ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২ হাজার ৩০৮ জন নতুন ডেঙ্গুরোগী।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৭৫ জন, আর ঢাকার বাইরের এক হাজার ৪৩৩ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ১৭ জনের মধ্যে ১৬ জন ঢাকা সিটির এবং একজন ঢাকার বাইরের বাসিন্দা।

এদিকে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ২৩ হাজার ৮০৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৮ হাজার ২১ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ৭৮৭ জন।

এছাড়া এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ১৪ হাজার ৮৩৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫৩ হাজার ৭৬৬ জন এবং ঢাকার বাইরের ৬১ হাজার ৭১ জন।

উল্লেখ্য, ২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা যান। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন। ২০২১ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিল ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

একদিনে ডেঙ্গুতে আরও ১৭ মৃত্যু, আগস্ট মাসে মারা যায় ৩৪২ জন

আপডেট সময় : ১১:২৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩