ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মজুদ পর্যাপ্ত, তবু বাজারে তেলের সংকট  মুনাফাখোরদের কারসাজি বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলুন, যুদ্ধে যাই’ দেশে নারী ক্ষমতায়নের ভিত্তি স্থাপন করেন জিয়াউর রহমান : রাষ্ট্রপতি ইউনূস জমানায় চুক্তিতে নিয়োগ ৪ কূটনীতিককে ঢাকায় ফেরানো হলো অন্তর্বর্তী সরকারের সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে অন্ধকারে: টিআইবি ১০ মাসের সর্বোচ্চে মূল্যস্ফীতি, চাপে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা এক বছরে ধর্ষণ মামলা বেড়েছে ২৭ শতাংশ গুম হওয়া পরিবারের সন্তানদের জন্য ভাতা চালুর উদ্যোগ: মির্জা ফখরুল যুদ্ধের প্রভাব জ্বালানি খাতে, বাংলাদেশের তেলের জন্য লম্বা লাইন কুয়েতের আল-আদিরি ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরানের

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪ ৬৫০ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। যেখানে লড়াই করেও ২-০ গোলে হেরেছে স্বাগতিকরা। প্রথম লেগে অবশ্য জামাল ভূঁইয়াদের ওপর ছড়ি ঘুরিয়েছিল সকারুজরা। সেবার ৭-০ গোলে জিতেছিল তারা।এবার কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়াকে খুব বেশি চড়াও হতে দেয়নি বাংলাদেশ। সফরকারীদের বিপক্ষে দুই গোল হজম করলেও ভিন্ন ধরনের ফুটবল উপহার দিয়েছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

ম্যাচটিতে বল নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল অস্ট্রেলিয়ায়। ৭৪ শতাংশ বল দখলে রেখে ১৫টি শট নেয় সকারুজরা, যার ৪টি লক্ষ্যে ছিল। অন্যদিকে ২৬ শতাংশ বল দখলে রেখে ২টি শট নিতে পারে স্বাগতিকরা। তবে দুটি শটই লক্ষ্যভ্রষ্ট ছিল।

ঘরের মাঠে সকারুজদের বিপক্ষে শুরু থেকেই রক্ষণভাগ সামলে লড়ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তবে ২৯তম মিনিটে স্বাগতিকদের সেই ডেডলক ভাঙে সফরকারীরা।

নেস্টরি ইরনকুন্দের পাস থেকে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেন অ্যাজডিন হ্রাস্টিক। বাংলাদেশের গোলপোস্টের ৩০ গজ দূর থেকে হ্রাস্টিকের বাঁ পয়ের শট মেহেদী হাসান ক্লিয়ার করতে গিয়ে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে দেন। মিতুল মারমার সেটা চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিলো না।

এরপর অবশ্য আরো কয়েকবার বাংলাদেশের রক্ষণভাগে আক্রমণ করে বসে সকারুজরা। তবে সাফল্যের দেখা পায়নি।অন্যদিকে ঘরের মাঠে সুযোগ তৈরি করতে পারেনি স্বাগতিকরা। এতে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তপু-মোরসালিনরা।

বিরতি থেকে ফিরে আক্রমণে ধার বাড়ায় অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের আক্রমণ ভাগে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। স্বাগতিকদের রক্ষণ শক্ত হাতে সামাল দিয়েছেন দলের ফুটবলারা।তবে ৬২তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বাংলাদেশ। জর্ডান বসের লং ক্রসে হেড থেকে ব্যবধান দ্বিগুণ করেন কুসিনি ইয়ানগি। নিজেদের উচ্চতার সুযোগ কাজে লাগিয়ে এগিয়ে যায় অস্ট্রেলিয়া।

দ্বিতীয়ার্ধে আক্রমণে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশও। তবে অস্ট্রেলিয়ার রক্ষণ দেয়াল ভাঙতে পারেনি। গোল করতে না পারলেও ঘরের মাঠে সাহসী এবং উপভোগ্য ফুটবলটাই উপহার দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। ‌‌প্রথম লেগে ৭-০ হারাটা ‘মিসটেক ছিল’ এমনটাই বলেছিলেন অধিনায়ক জামাল ভূঁইয়া। আজ মাঠে তা প্রমাণ করলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লড়াকু হার

আপডেট সময় : ১০:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪