সংবাদ শিরোনাম ::
অমৃতাকে নিয়ে মিত্রা সেনের কবিতা ‘তুমি চেয়েছো শিক্ষা’
মিত্রা সেন
- আপডেট সময় : ১২:০৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিলো
তুমি চেয়েছো শিক্ষা
সূর্যের থেকে শুধু ই রোদ্দুর
তোমার চাওয়া ..শক্তি ভিক্ষা
সুন্দরবন শিশু শুধু নয়
সকল শিশুর অধিকার
একটু খাবার, প্রাথমিক শিক্ষা ..
এ নিয়ে লড়াই ..চিৎকার
মা ভুলে যায় শাড়ির আঁচল
অস্তিত্ব , সুরক্ষা , মোক্ষ
এ লড়াই আজ মাতৃ শক্তির
শৈশব বাঁচানোই লক্ষ্য
এমন জেদের শক্তি বাড়ুক
দেশ থেকে দেশান্তরে
ভালোবাসা হোক কঠিন হাতিয়ার
অমৃতা ..তুমি আজ মানুষের অন্তরে ।
আশা ভরসার সোপান তুমি
কঠিন দারিদ্রতার দুচোখের জল
ব্যাঙ্গ , বিদ্রুপ , সমালোচনার উর্ধ্বে তুমি
হও অমৃত শতদল ।।”



















