ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রীর উদ্যোগকে স্বাগত, ইফতার মাহফিলে বিশেষ মোনাজাত বিশ্বকাপ ইস্যুতে ট্রাম্পকে ইরানের কড়া জবাব পেঁয়াজের ন্যায্যমূল্য না পাওয়ায় চরম হতাশায় কৃষকরা পাবনায় পেঁয়াজের বাজার ধস, কৃষকেরা এক্ষুণি লোকসানে বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক এভারকেয়ার হাসপাতালে মির্জা আব্বাসের  শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৮ মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ৩,১০০ সহিংসতার তথ্য ভারতের রাজ্যসভায় স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার: রেলমন্ত্রী জামায়াতের শফিকুর রহমান বিরোধী দলীয় নেতা, তাহের উপনেতা

অন্যের বিশ্বাসে আঘাত করে লিখতেন মুশতাক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১ ৩৪৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদ অন্যের বিশ্বাসের প্রতি আঘাত করে লিখতেন। এজন্য তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও ছিল বলে জানিয়েছেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সংবাদমাধ্যমকে বলেন, তিনি কারাগারের ভেতর হঠাৎ অসুস্থ হয়ে মারা যান বলে জেনেছি। তার মৃত্যুতে কারা কর্তৃপক্ষের কোনও গাফিলতি আছে কি-না তদন্ত করা হবে।

শুক্রবার চট্টগ্রাম নগরের ষোলশহর চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ষড়যন্ত্র হচ্ছে। অস্থিতিশীল পরিবেশ তৈরির পাঁয়তারা চলছে। আল জাজিরার প্রতিবেদন বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। যারা এই প্রতিবেদন তৈরিতে জড়িত সেসব বাংলাদেশির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশে থেকে কারা এই মিথ্যা প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেছে সেটা নিয়ে তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের পুলিশ আজ অনেক সক্ষম। তাদের দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশে একটা শান্তির ফয়সালা করে যাচ্ছে। চট্টগ্রাম জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য একটা উপযুক্ত কার্যালয় স্থাপন করা হলো।

স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। তার সঙ্গে সমান্তরালভাবে আইনশৃঙ্খলা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে উন্নতিটাও থমকে যাবে না। প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুলিশ যে কোনও চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে। জঙ্গি দমন, সন্ত্রাস দমন, বনদস্যু-চরমপন্থীর আত্মসমর্পণ, সব স্তরেই পুলিশের উজ্জ্বল ভূমিকা রয়েছে বলেই আমরা এ জায়গাটিতে আসতে পেরেছি।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবিএম ফজলে করিম চৌধুরী, মোছলেম উদ্দিন আহমদ, মোস্তাফিজুর রহমান চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, ড. আবু রেজা নদভী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সিডিএ চেয়ারম্যান মো. জহিরুল আলম দোভাষ, চট্টগ্রাম চেম্বার সভাপতি মো. মাহাবুবুল আলম, রাউজান উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অন্যের বিশ্বাসে আঘাত করে লিখতেন মুশতাক বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০২:২৪:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১