ঢাকা ১১:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের

হাদি হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১৪২ বার পড়া হয়েছে

হাদি হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। একই সঙ্গে তিনি নিহতের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন এবং বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তরে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক এ তথ্য জানান। ব্রিফিংয়ে বাংলাদেশের পরিস্থিতি প্রসঙ্গে ডুজারিক বলেন, তরুণ রাজনৈতিক নেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন এবং এ ঘটনার নিন্দা জানাচ্ছেন।

তিনি জানান, আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে এ হত্যাকাণ্ডের একটি দ্রুত, নিরপেক্ষ, পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দোষীদের জবাবদিহির আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার তাগিদ দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। তিনি সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকা, উত্তেজনা প্রশমিত করা এবং সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন।

শুক্রবার সন্ধ্যায় ওসমান হাদির মরদেহ ঢাকায় আনা হয়। পরিবারের ইচ্ছানুযায়ী শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁকে দাফন করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাদি হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান

আপডেট সময় : ০৬:৪৩:৫৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫