ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

হাই জাম্পে জোড়া পদক ভারতের, মারিয়াপ্পনের রুপো, শরদের ব্রোঞ্জ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১ ৩৮০ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হাই জাম্পে পদকজয়ী মারিয়াপ্পন থঙ্গাভেলু এবং শরদ কুমার।

ছবি: টুইটার থেকে
ফের সাফল্য টোকিয়ো প্যারালিম্পিক্সে। হাই জাম্পে জোড়া পদক। টি ৬৩ বিভাগে ভারতের হয়ে পদক জিতলেন মারিয়াপ্পন থঙ্গাভেলু এবং শরদ কুমার। রুপো জিতলেন মারিয়াপ্পন। ব্রোঞ্জ পেলেন শরদ কুমার।

এ বারের প্যারালিম্পিক্সে ইতিমধ্যেই দশটি পদক ভারতের। গত বারের সোনাজয়ী মারিয়াপ্পনকে এ বার রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল। বৃষ্টির মধ্যেই এই ইভেন্টে খেলতে হয় প্রতিযোগীদের। আমেরিকার সোনাজয়ী স্যাম গ্রিউয়ের সঙ্গে লড়াই চলে মারিয়াপ্পনের। দু’জনেই ১.৮৬ মিটার \

দূরত্ব পার করেন। সোনার পদকের জন্য ১.৮৮ মিটার দূরত্ব পার করতে হত। কিন্তু তা পারেননি মারিয়াপ্পন। সেই দূরত্ব লাফিয়ে সোনা জিতে নেন গ্রিউ।

শরদ ব্রোঞ্জ জেতেন ১.৮৩ মিটার লাফিয়ে। রিয়ো অলিম্পিক্সে মারিয়াপ্পন সোনা জিতেছিলেন ১.৮৯ মিটার। টোকিয়োতে সেটা পারলেন না তিনি। রিয়োতে রুপো জিতেছিলেন গ্রিউ। টোকিয়োতে এসে সোনা জিতলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাই জাম্পে জোড়া পদক ভারতের, মারিয়াপ্পনের রুপো, শরদের ব্রোঞ্জ

আপডেট সময় : ০৭:০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১