ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন আফরোজা আব্বাস ডেঙ্গু-চিকুনগুনিয়া ঠেকাতে সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর নাহিদ রানার ঝড়ো বোলিংয়ে পাকিস্তান পুড়ল, ২০৯ বল বাকি রেখে জয় বাংলাদেশের বড়পুকুরিয়া কয়লার পাহাড়, আগুনে নষ্ট হচ্ছে বিপুল মজুদ সূর্যমুখীর হলুদ হাসিতে ভরেছে টাঙ্গাইলের মাঠ, স্বপ্ন দেখছেন কৃষক ত্রয়োদশ সংসদের প্রথম দিনেই ঐতিহাসিক মুহূর্ত, শপথ নেবেন স্পিকার-ডেপুটি স্পিকার ভোলার চরাঞ্চলে ৫০ হাজার হেক্টর জমিতে তরমুজ চাষ: কৃষকের স্বপ্নে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার

সাঈদা আজিজ চৌধুরী-কবিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে

শতাব্দীর বাবুই-নীড়ে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শতাব্দীর বাবুই-নীড়ে

হাজার বছর যদি হেঁটে যাই এই পথে

এই পাহাড় নদী সমতটে জাগ্রত কলরবে

অতৃপ্ত অন্তরাত্মা পিপাসার্ত,ক্লান্ত

পাড়ি দেবো মরু-দিগন্ত সাহারা কালাহারি

বঙ্গোপসাগর পেরিয়ে বিস্তৃত মহাসমুদ্রে

সুমাত্রা জাভা বালিদ্বীপ সিসিলি হয়ে

ফিরে আসবো দক্ষিণের রঙিন বসন্তে

বিস্তীর্ণ বৃক্ষ ছায়ায় জ্যোৎস্নার কোমল মায়ায়

শীতলপাটি আঁচলে এই পথে সেই পথে

মাটির ঘরে আউল বাউল লালনের একতারা সঙ্গীতে

অঘ্রাণের দিনে সোনালি বনবীথি তলে পিঠা উৎসবে

হিম হিম শীতে ভাপা পুলির মৌ মৌ ঘ্রাণে।

বৈশাখী ঝড়ে মাতাল হাওয়ায়

শ্রাবণ মেঘের ভিজে হাওয়ায় বুনো হাঁসের ডানায়

শরতের পাল্কি চড়ে কাশবনে দোলনা দোলায়

কোন এলোকেশী নৃত্যপটিয়সী ওড়না উড়ায়।

মহাসাগরের কল্লোলে মহাকালের গভীরে
ষোলকলা চন্দ্ররাতে কিংবা গন্ধবকুল প্রভাতে
সদা জেগে থাকা মৃত্তিকা দীপ কবিতার ঘ্রাণে
রয়ে যাবো সহস্র শতাব্দীর বাবুই-নীড়ে।
সাঈদা আজিজ চৌধুরী
সাঈদা আজিজ চৌধুরী

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাঈদা আজিজ চৌধুরী-কবিতা

আপডেট সময় : ০৬:১৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫

শতাব্দীর বাবুই-নীড়ে

হাজার বছর যদি হেঁটে যাই এই পথে

এই পাহাড় নদী সমতটে জাগ্রত কলরবে

অতৃপ্ত অন্তরাত্মা পিপাসার্ত,ক্লান্ত

পাড়ি দেবো মরু-দিগন্ত সাহারা কালাহারি

বঙ্গোপসাগর পেরিয়ে বিস্তৃত মহাসমুদ্রে

সুমাত্রা জাভা বালিদ্বীপ সিসিলি হয়ে

ফিরে আসবো দক্ষিণের রঙিন বসন্তে

বিস্তীর্ণ বৃক্ষ ছায়ায় জ্যোৎস্নার কোমল মায়ায়

শীতলপাটি আঁচলে এই পথে সেই পথে

মাটির ঘরে আউল বাউল লালনের একতারা সঙ্গীতে

অঘ্রাণের দিনে সোনালি বনবীথি তলে পিঠা উৎসবে

হিম হিম শীতে ভাপা পুলির মৌ মৌ ঘ্রাণে।

বৈশাখী ঝড়ে মাতাল হাওয়ায়

শ্রাবণ মেঘের ভিজে হাওয়ায় বুনো হাঁসের ডানায়

শরতের পাল্কি চড়ে কাশবনে দোলনা দোলায়

কোন এলোকেশী নৃত্যপটিয়সী ওড়না উড়ায়।

মহাসাগরের কল্লোলে মহাকালের গভীরে
ষোলকলা চন্দ্ররাতে কিংবা গন্ধবকুল প্রভাতে
সদা জেগে থাকা মৃত্তিকা দীপ কবিতার ঘ্রাণে
রয়ে যাবো সহস্র শতাব্দীর বাবুই-নীড়ে।
সাঈদা আজিজ চৌধুরী
সাঈদা আজিজ চৌধুরী