ঢাকা ০৯:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

সফল নির্বাচন উপহার দিতে সব প্রস্তুতি সম্পন্ন: প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:২৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫ ১২৪ বার পড়া হয়েছে

সফল নির্বাচন উপহার দিতে সব প্রস্তুতি সম্পন্ন: প্রধান উপদেষ্টা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণভাবে প্রস্তুত। নির্বাচন ও গণভোট সফল করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সাক্ষাৎকালে আসন্ন ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ছাড়াও বাণিজ্য, বেসামরিক বিমান চলাচল, শ্রম সংস্কার এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনূস বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং নির্বাচন-পূর্ব সময়ে শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের যেকোনো অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে মোকাবিলা করা হবে। তিনি নির্বাচনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এক বছরব্যাপী দায়িত্ব পালন শেষে দেশে ফেরার প্রাক্কালে রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন গত ১৭ মাসে অধ্যাপক ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন। পাশাপাশি আসন্ন নির্বাচন আয়োজনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সরকারের সহযোগিতা ও সমর্থন অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বস্ত করেন।

এই বৈঠক দুই দেশের পারস্পরিক আস্থা ও সহযোগিতার ধারাবাহিকতা আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সফল নির্বাচন উপহার দিতে সব প্রস্তুতি সম্পন্ন: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৭:২৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫