ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধের গান-কবিতা-নৃত্যে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়, উদযাপিত স্বাধীনতা দিবস রাম নবমীতে ঢাকাসহ সারাদেশে হিন্দু মহাজোটের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পূজা আয়োজন জ্বালানি নিয়ে আতঙ্ক কাটছে, পাম্পে ফিরছে স্বাভাবিক চিত্র ঢাকায় আত্মসমর্পণ: কীভাবে দেশে ফিরেছিল ৯৩ হাজার পাকিস্তানি সৈন্য? খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিতে স্বস্তি, ৯০ দিনের মজুদের লক্ষ্যে সরকার কৃষক ঐক্য ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত অভিন্ন ইতিহাসে গড়া অটুট বন্ধন: বাংলাদেশের জাতীয় দিবসে ভারতের আন্তরিক শুভেচ্ছা পদ্মায় ডুবলো ৪০ যাত্রীসহ বাস, বহু হতাহতের শঙ্কা! বাংলাদেশে ইতিহাসের সর্বোচ্চ বিদেশি ঋণ,যার ১০ বিলিয়ন অন্তর্বর্তী সরকার আমলে

রাম নবমীতে ঢাকাসহ সারাদেশে হিন্দু মহাজোটের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পূজা আয়োজন

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

রাম নবমীতে ঢাকাসহ সারাদেশে হিন্দু মহাজোটের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পূজা আয়োজন

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হয়েছে রাম নবমী। উপলক্ষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট শুক্রবার সকাল ৯টায় শ্রী রামচন্দ্রের পূজা, যজ্ঞ আরতির আয়োজন করে।

পরে সকাল ১১টায় শ্রী শ্রী সীতানাথ মন্দির থেকে দয়াগঞ্জ শ্রী শ্রী শিব মন্দির হয়ে পুনরায় রামসীতা মন্দির পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে ভক্তঅনুসারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

শোভাযাত্রার আগে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকসহ কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।

বক্তারা ভগবান শ্রী রামচন্দ্রের জীবনাদর্শ, ন্যায়নীতি মানবিক মূল্যবোধের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি রাম নবমীকে সরকারি ছুটির অন্তর্ভুক্ত করার দাবি জানান।

অনুষ্ঠানের শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। শুধু রাজধানী নয়, চট্টগ্রাম, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ পাবনাসহ দেশের বিভিন্ন জেলায়ও একইভাবে পূজা, শোভাযাত্রা প্রসাদ বিতরণের কর্মসূচি পালন করা হয়।

এতে সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে উৎসবটি সারাদেশে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাম নবমীতে ঢাকাসহ সারাদেশে হিন্দু মহাজোটের বর্ণাঢ্য শোভাযাত্রা ও পূজা আয়োজন

আপডেট সময় : ০৫:১৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬