ঢাকা ০৭:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

যৌথহানায় একদিনে করোনায় ৬৩৬৪, ডেঙ্গু ৮৫

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১ ৩১৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনায় মারা গেলো আরও ১৬৬ জন

দেশে এবারে করোনার সঙ্গে ফণা তুলছে মশাবাহী ডেঙ্গু। দিন দিন করোনার সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। প্রতিদিন ডেঙ্গু উর্ধমুখী গ্রাফ নিয়ে দুশ্চিন্তা বাড়িয়েছে স্বাস্থ্যবিভাগ সংশ্লিষ্টদের।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৬৬ জন মারা গিয়েছেন। আর আক্রান্ত হয়েছে ৬৩৬৪জন। মৃতের সংখ্যা বেড়ে ১৮ হাজার ৮৫১। নতুন করে শনাক্ত নিয়ে এখনও পর্যন্ত মোট আক্রান্তর সংখ্যা ১১ লাখ ৪৬ হাজার ৫৬৪ জন। একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ লাখ

ছয় জন। এনিয়ে দেশে সুস্থতার সংখ্যা ৯ লাখ ৭৮ হাজার ৬১৬ জন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর এতথ্য নিশ্চিত করেছে।

এসময়ে করোনা রোগী শনাক্তের হার ৩১ দশমিক শূন্য পাঁচ শতাংশ আর এখন পর্যন্ত ১৫ দশমিক ৫০ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৫ দশমিক ৩৫ শতাংশ আর মৃত্যু হার ১ দশমিক ৬৪ শতাংশ।

ডেঙ্গুর হানা

গত ২৪ ঘণ্টায় কেবল ঢাকায় নতুন করে ৮৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর আগে একদিনে সর্বোচ্চ ৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল। শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য এতথ্য জানায়।

এ বছরের জুলাই মাসে এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যক ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। শুধু জুলাইয়ে ডেঙ্গু রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। এদের ৯৯ শতাংশই ঢাকার।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এখন পর্যন্ত ৩৯০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে ঢাকাতেই ৩৮৭ জন, আর বাকি ৩ জন ঢাকার বাইরে

অন্য বিভাগে। এ বছরের ১ জানুয়ারি থেকে ২৩ জুলাই পর্যন্ত ১ হাজার ৪৭০ জন রোগী ভর্তি হয়েছেন এবং ছাড়া পেয়েছেন ১ হাজার ৭৭ জন। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত ৩ জনের মৃত্যুর

তথ্য পর্যালোচনার জন্য রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যৌথহানায় একদিনে করোনায় ৬৩৬৪, ডেঙ্গু ৮৫

আপডেট সময় : ০৮:৩৬:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১