ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরান যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টায় যুক্তরাষ্ট্রের ব্যয় ৩.৭ বিলিয়ন ডলার ইরান জয়ের ভাবনায় ট্রাম্পের সব হিসাব-নিকাশ পাল্টে যাচ্ছে সাবেক দুই উপদেষ্টার গ্রেপ্তার দাবিতে উত্তাল কর্মসূচি ঘোষণা, রাজপথে নামছে জামায়াত চলমান জীবনের গল্প: কফির ধোঁয়ায় তিন বন্ধুর আড্ডা যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যুক্ত হবেন না, সাফ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার

মজুত আলু ৬৭৬ মণ, ২৭ টাকা কেজিতে বিক্রি করে দিলো ভোক্তা অধিদফতর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ২০১ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের মুক্তারপুরের নিপ্পন কোল্ড স্টোরেজে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাজার নিয়ন্ত্রণে সরকার আলুর দাম ৩৫ টাকা কেজি বেঁধে দিলেও সে দামে বিক্রি করছে না ব্যবসায়ীরা। বাজার নিয়ন্ত্রণে মাঠে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ঢাকার অদূরে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকার নিপ্প্ন কোল্ড স্টোরে অভিযান চালিয়ে সেখানে ৬৭৬ মণ আলুর মজুত দেখতে পায়। পরে সেই আলু ২৭ টাকা কেজি ধরে ভোক্তাদের কাছে বিক্রি করে দেয় অধিদপ্তর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, বাজার নিয়ন্ত্রণে সরকার আলুর দাম বেঁধে দিলেও সেই দামে বিক্রি করছে না ব্যবসায়ীরা। বরং কোল্ড স্টোরেজে মজুত রাখা আলু বেশি দামে বিক্রি করছিলো। এ অবস্থায় সরকারি নির্দেশনা বাস্তবায়নে মুন্সীগঞ্জের মুক্তারপুরের নিপ্পন কোল্ড স্টোরেজে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

এ সময়ে তিন ব্যবসায়ীর ৬৭৬ মণ আলু সরকার নির্ধারিত ২৭ টাকা কেজিতে বিক্রি করে দেওয়া হয়েছে। একইসঙ্গে বেশি দামে বিক্রি করায় তিন ব্যবসায়ীদের ১ হাজার ৫০০ করে ৪ হাজার ৫০০ টাকা জরিমানা গুণতে হয়।

রবিবার সদর উপজেলার মুক্তারপুরে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় হিমাগারে মজুত করে রাখা ব্যবসায়ী আফসার উদ্দিন, মনির হোসেন ও জাহাঙ্গীর মোল্লার ৬৭৬ মণ আলু চট্টগ্রামের পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেওয়া হয়।

অধিদফতরের মুন্সীগঞ্জের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, সরকারের বেঁধে দেওয়া আলুর দাম কার্যকর করতে অভিযান চালিয়েছেন তারা। মুক্তারপুরে নির্ধারিত দামে আলু দামের চেয়ে বেশি দামে বিক্রি করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মজুত আলু ৬৭৬ মণ, ২৭ টাকা কেজিতে বিক্রি করে দিলো ভোক্তা অধিদফতর

আপডেট সময় : ০৯:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩