ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

বুধবার থেকে বেচাকেনা শুরু করবে বঙ্গবাজারের ব্যবসায়ীরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩ ২১৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ঈদকে সামনে রেখে বুধবার থেকেই অস্থায়ীভাবে বঙ্গবাজারে দোকান চালুর সিদ্ধান্ত নিয়েছে সিটি করপোরেশন। তাতে ঈদের আগে কিছু হলেও টাকার মুখ দেখবে আগুনে সব হারা দোকানীরা।

মঙ্গলবার সকাল থেকেই ধ্বংস স্তুপ সরিয়ে নিতে শ’খানের শ্রমিক কাজে হাত লাগিয়েছেন। খোলা চত্বর জুড়ে চলছে ইট বিছানোর কাজ। সামনের অংশ শেষ হলে পেছনের অংশ মেরামত করা হবে।

পুড়ে যাওয়া বঙ্গবাজারের প্রায় দুই একর জায়গা জুড়ে ইট-বালি বিছানো হবে। এরই মধ্যে ৪০ গাড়ি বালি ফেলা হয়েছে। বিছানো হয়েছে প্রায় ৯০ হাজার ইট। পুরো এলাকায় প্রায় ২.৫ লাখ ইট বিছানো এবং প্রায় ১৫০ গাড়ি বালি ফেলার কথা জানান সংশ্লিষ্টরা। মঙ্গলবারের মধ্যেই কাজ শেষ করতে চায় করপোরেশনের।

বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি নাজমুল হুদা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তারা অস্থায়ীভাবে চৌকিতে বুধবার থেকে বেচাকেনা শুরু করবেন। ব্যবসায়ীদের গুরুত্ব দিতে চান তারা। এখানে যারা পণ্য বিক্রি করছিলেন তারাই বেশি ক্ষতিগ্রস্ত। তারা ঋণ করে এখানে লগ্নি করেছিলেন, সব হারিয়েছেন।

এখন পর্যন্ত দুই কোটির বেশি টাকা অনুদান ও সাহায্য সহযোগিতার কথা নাজমুল হুদা। দোকান মালিক বা পজিশন মালিক অথবা বরাদ্দ করা মালিক যেই হোক না কেন, ঈদের আগে আমরা ব্যবসায়ীদেরই গুরুত্ব দিতে চাই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বুধবার থেকে বেচাকেনা শুরু করবে বঙ্গবাজারের ব্যবসায়ীরা

আপডেট সময় : ১০:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩