ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

বিদ্যুৎহীন বিস্তৃর্ণ উপকূলীয় অঞ্চল

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪ ২২২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে বাংলাদেশের সাতক্ষীরা থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃর্ণ উপকূল অঞ্চলে প্রায় ৪০ লাখ গ্রহক বিদ্যুৎবিহীন। উপকূলের সাতক্ষীরা, পটুয়াখালীসহ বিভিন্ন এলাকার বাঁধ ভেঙ্গে গ্রামের পর গ্রাম প্লাবিত হয়ে পড়ে। সেই বহু এলাকায় মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন। ভেঙে গেছে বহু বাড়িঘর।

রেমালের প্রভাব শেষ হতে বিকাল গড়াবে বলে জানিয়েছে আবহাওয়ঢা অফিস। রেমালের তাণ্ডবে দ্বীপজেলা ভোলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে, সাগর মোহনার মনপুরা ও চরফ্যাশন উপজেলায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান জানিয়েছেন ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ করছে।

বিদ্যুৎ বিচ্ছিন্ন সাতক্ষীরার উপকূলীয় এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক সমস্যা ও চার্জ না থাকায় জরুরি যোগাযোগ প্রায় বন্ধ।

দ্বীপজেলা ভোলায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। জেলার লালমোহন উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ঘরের নিচে চাপা পড়ে মনেজা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাত ৪টার দিকে নিজ বসতঘরের নিচে চাপা পড়ে মারা যান তিনি।

পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা আ. হান্নান জানান, রাত ৪টার দিকে তীব্র ঝড়ে তাদের বসত ঘরটি বিধ্বস্ত হয়। এ সময় স্বামী আব্দুল কাদের ও নাতি বের হতে পারলেও মনেজা চাপা পড়েন। পরে প্রতিবেশীরা এসে মনেজা খাতুনের মরদেহ উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিদ্যুৎহীন বিস্তৃর্ণ উপকূলীয় অঞ্চল

আপডেট সময় : ১১:৪৬:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪