ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মার্কিন তেলবাহী জাহাজে হামলার দাবি আইআরজিসির ইরানের সঙ্গে যুদ্ধে চরম মাশুল গুনছে ইসরায়েল, সপ্তাহে ক্ষতি ৯ বিলিয়ন শেকেল কৃষি ও জেলেদের সুরক্ষায় ইলিশা-রাজাপুর খাল পুনঃখননের দাবিতে মন্ত্রণালয়ে স্মারকলিপি আরও তিন সাবেক উপদেষ্টা ও এক বিশেষ সহকারীর ব্যাংক হিসাব তলব বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের

বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: অর্থ প্রতিমন্ত্রী

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ১৭৬ বার পড়া হয়েছে

বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: অর্থ প্রতিমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে নিত্যপণ্যের অসহনীয় দাম থেকে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়ার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে বাজেট নিয়ে আয়োজিত বিশেষ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে শুধু বাংলাদেশ নয় বিশ্ব অর্থনীতিও চ্যালেঞ্জের মুখে। সব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার প্রস্তুত আছে।

বাজেটে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতা বাড়ানো হচ্ছে জানিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্নআয়ের মানুষের মধ্যে খাদ্য বিতরণ কার্যক্রম জোরদার করা হবে। এছাড়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিশেষ বার্তা আসবে বাজেট ঘোষণায়।

ওয়াসিকা আয়শা খান বলেন, কর হার বাড়িয়ে দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার সুযোগ দেওয়া হবে আগামী বাজেটে। তবে বিদ্যমান ১০ শতাংশ কর বেড়ে কত নির্ধারণ করা হচ্ছে এই মুহূর্তে বলা সম্ভব নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ: অর্থ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১২:২৩:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪