ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রান্তিক নারীদের আয়বৃদ্ধিমূলক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দিতে হবে: বিএনপিএস নদী ভাঙনের হুমকিতে মধ্যনগরের মহিষখলা জাতীয় স্মৃতিসৌধ ট্রাম্প-পুতিনের ফোন আলোচনা ইরান যুদ্ধ ও তেল বাজার যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, ১,৩২৭ কোটি টাকা রাজস্ব ক্ষতির আশঙ্কা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ঘুষ চাওয়ার অভিযোগে অভ্যন্তরীণ তদন্ত দেড় কোটি মানুষ ছাড়ছে ঢাকা, ঈদে জনস্রোত সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ কমার একদিন পরই বাড়ল সোনার দাম, ভরিতে বেড়েছে ৩,২৬৬ টাকা বিশ্ব ঐতিহ্যের জামদানি বুনেও কষ্টের জীবন রূপগঞ্জের তাঁতিদের ফ্যামিলি কার্ড নারীর ক্ষমতায়নে সহায়ক হবে: সিপিডি ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

বাংলাদেশে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪ ২৯৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশজুড়ে প্রায় ৩৩ হাজার মন্ডপে শাহদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি চলছে। এ অবস্থায় প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা।

ফরিদপুরের ভাঙ্গা বাজারের হরি মন্দির ও কালি মন্দিরে তৈরি হচ্ছে। সেই প্রতিমা ভাঙচুরের ঘটনায় সঞ্জিত বিশ্বাস (৪৫) নামের এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি পশ্চিমবঙ্গের নদীয়ায়। বাবার নাম নিশি কান্ত বিশ্বাস।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুর জেলা পুলিশের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারতীয় নাগরিককে গ্রেপ্তারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারস্থ হরি মন্দির ও কালি মন্দিরে নির্মিতব্য প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে এমন সংবাদের ভিত্তিতে গত রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে।

পরে পুলিশ সুপার মো. আব্দুল জলিল ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় দেখেন হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোঁচড়ানো, ঘোড়ার কান ও আঙুল, অসুরের হাতের আঙুল এবং কালি মন্দিরের গণেশের হাতের আঙুল ও শুঁড় ভাঙা হয়েছে। তখন ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ সুপার প্রয়োজনীয় নির্দেশনা দেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনার বিষয়ে তদন্তকালে কালি মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের ওপর শয়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পান। জিজ্ঞাসাবাদে একজনকে (বৃদ্ধ ব্যক্তি) স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করেন। অপর ব্যক্তিকে নাম পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম পরিচয় না জানালে তার ওপর সন্দেহ হওয়ায় তাকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদকালে একবার বাংলা ও একবার হিন্দি ভাষায় কথা বলেন। পরে তার নাম সঞ্জিত বিশ্বাস (৪৫), বাবা নিশি কান্ত বিশ্বাস, সাং নদীয়া ও ভারতীয় নাগরিক বলে জানায়।

এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শৈলেন চাকমা (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সংবাদমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃত সঞ্জিত বিশ্বাসের নামে ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে তাকে ১৫১ ধারা মোতাবেক বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:২৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪